Sunday, May 3, 2026

বিশ্বকাপে লেজার শো নিয়ে ক্ষোভ প্রকাশ, সিএবির উদ্যোগ নিয়েই প্রশ্ন তুললেন সানি-শাস্ত্রী

Date:

Share post:

রবিবারসীয় মেগা ম্যাচে ইডেনের দর্শকদের ভরপুর বিনোদনের আয়োজন করেছিল সিএবি। ম্যাচের দুই ইনিংসের বিরতিতে হয়েছিল জমকালো লেজার শো(laser show)। ইডেনের চারটি বাতিস্তম্ভের আলো নিভিয়ে গানের সঙ্গে হয়েছিল লেজার শো(laser show)। কিন্তু টি২০ ম্যাচে বিরতি খুব সময়ের জন্য থাকে। এই অল্প সময়ের এই বিশেষ আয়োজনকে ভালোভাবে নেননি ভারতের প্রাক্তন দুই অধিনায়ক। সুনীল গাভাসকর এবং রবি শাস্ত্রী(Sunil Gavaskar, Ravi Shastri) উভয়েই এর সমালোচনা করেছেন।

গাভাসকর(Sunil Gavaskar) সিএবির বিড়ম্বনা বাড়িয়ে বলেন, “ড্রিঙ্কস ব্রেকের মধ্যে এই আড়াই-তিন মিনিটের লেজার শো’টা ব্যাটসম্যানদের পক্ষে খুবই কষ্টকর। এটা শুধু ব্যাটার নয়, সকলের পক্ষেই কঠিন। একবার অন্ধকার, খানিকক্ষণ পরেই আবার উজ্জ্বল আলো-এটার সঙ্গে মানিয়ে নেওয়া চোখের পক্ষে বেশ সমস্যার। টি২০ বিশ্বকাপ বড় মাপের টুর্নামেন্ট। ম্যাচের বিরতিতে তিন মিনিটের এই বিনোদন কি খুব দরকার।”

সমালোচনা করেন রবি শাস্ত্রীও)Ravi Shastri)। তাঁর মতে এটা ক্রিকেটারদের ফোকাস নষ্ট করতে পারে। শাস্ত্রীর কথায়, ‘ক্রিকেটারদের দৃষ্টিকোণ থেকেও এই পরিবর্তনটা সহজ নয়। বিষয়টি নিয়ে ভাবনার প্রয়োজন আছে।’ এর আগেও সিএবি একাধিক ম্যাচে এই লেজার শো আয়োজন করেছিল।

Related articles

বিচারকের ঝুলন্ত দেহ! পারিবারিক অশান্তির জেরে মৃত্যুতে চাঞ্চল্য

ন্যায়বিচার দেওয়ার আসনে বসে অন্যের জীবনের জট খোলার কথা ছিল তাঁর। অথচ নিজের জীবনের অশান্তির ভার আর বইতে...

ভোটগণনার আগের দিন অতিসক্রিয় NIA, মোথাবাড়ি কাণ্ডে এবার তলব তৃণমূল নেতাদের

রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা সোমবার। তার ঠিক ২৪ ঘণ্টা আগে মালদহে নজিরবিহীন পদক্ষেপ করল জাতীয় তদন্তকারী সংস্থা...

নির্বাচনে নিরপেক্ষতা রক্ষায় ব্যর্থ কমিশন! ধর্নার দ্বিতীয় দিনে অভিযোগ গণমঞ্চের

স্ট্রং রুমে EVM কারচুপি রুখতে এবং স্বচ্ছ গণনার দাবিতে কলকাতার (Kolkata) রাজপথে দ্বিতীয় দিনে পড়ল ‘দেশ বাঁচাও গণমঞ্চ’-এর...

দিদি আছেন, দিদিই থাকবেন: মমতাকে আগাম শুভেচ্ছা জানিয়ে বিজেপি-কমিশনকে খোঁচা অখিলেশের

সোমবার সকাল ৮টা থেকে এবারের বিধানসভা নির্বাচনের ভোট গণনা। এখন শুধুই জল্পনা, কোন দিকে পাল্লা ভারী? বিভিন্ন মত...