Wednesday, April 15, 2026

সুলগ্না ডান্স একাডেমির উদ্যোগে রঙের উৎসবে বিভিন্ন ঘরানার শিল্পীদের মহাসম্মেলন

Date:

Share post:

রাঙিয়ে দিয়ে যাও – সিজন সাতে বসন্তের রং ও শিল্পের এক সুন্দর মিলনোৎসব আয়োজিত হল সুলগ্না ডান্স আকাডেমির (Sulagna Dance Academy) উদ্যোগে। নৃত্য পরিচালনায় ছিলেন সুলগ্না ভট্টাচার্য( Sulagna Bhattacharya)। বসন্তের কোমল আলো আর ফাগুনের রঙে রাঙিয়ে দিতে এবারও আবার ফিরে এলো রাঙিয়ে দিয়ে যাও, এবার সিজন সাত। হোলি ও বসন্ত উৎসবকে কেন্দ্র করে এই অনুষ্ঠান প্রতিবারের মতোই নানান ঘরানার শিল্পী ও সৃজনশীল মানুষদের মিলন উৎসব হয়ে উঠে।এই উৎসবটি কেবল একটি অনুষ্ঠান নয়—এটি এমন এক মঞ্চ, যেখানে ঐতিহ্য আর নতুন ভাবনার মিলন ঘটে। এখানে নতুন শিল্পীদের স্বপ্ন যেমন জায়গা পায়, তেমনি অভিজ্ঞ শিল্পীর সাধনাও সমানভাবে সমাদৃত হয়। অতিথি শিল্পী ও যুগল নৃত্য পরিবেশনায় সৌমেন কুন্ডু ও তনিমা বর্ধন। সমবেত নৃত্য পরিবেশনায় ছিলেন তিথি দাস ও তাঁর দল ‘প্রভাকুঞ্জ’, ত্রয়ীর পরিবেশনা – “কবিতার এলোমেলো ছন্দ”, নিবেদনে অভিষেক রায়, সৌভিক সাসমাল ও মৌলি দাশগুপ্ত কবিতা ও নৃত্যের সংলাপে নির্মিত এক অনন্য ভাবনিনির্ভর উপস্থাপনা। একক নৃত্য পরিবেশনায় ছিলেন রূপসা পাকরাশি, এশা গোস্বামী, প্রকৃতি বসু। প্রতিটি শিল্পী তাঁদের নিজস্ব ভঙ্গি ও শিল্পীসত্তা দিয়ে অনুষ্ঠানকে আরও সমৃদ্ধ করে তোলে। ছিল সুলগ্না একাডেমি ট্রাস্টের শিক্ষার্থীদের বিশেষ প্রযোজনা ঋতুচক্র। ঋতুর আবর্তন, পরিবর্তন ও তার চিরন্তন ধারাবাহিকতাকে কেন্দ্র করে এক মননশীল প্রযোজনা।

অনন্ত প্রেম-ভালোবাসার সীমাহীন রূপকে নৃত্য, সঙ্গীতের মাধ্যমে অনন্য উপস্থাপনা। এই প্রযোজনাগুলি সুলগ্না একাডেমি ট্রাস্টের শিক্ষার্থীদের নিষ্ঠা, শৃঙ্খলা, সাধনা ও দলগত প্রচেষ্টার সুন্দর এক প্রকাশ। এই আয়োজন নিয়ে সুলগ্না ভট্টাচার্য বলেন, “রাঙিয়ে দিয়ে যাও – সিজন সাত শুধু রঙের উৎসব নয়, এটি এক শিল্পসম্মিলন। এখানে হোলির রং হয়ে ওঠে আনন্দ ও একসঙ্গে এগিয়ে চলার প্রতীক। আরো পড়ুন: দোলের উৎসবে প্রভাত ফেরিতে ফুরফুরে মেজাজে শোভনদেব, চন্দ্রিমা, কুণালরা

সংগীত, নৃত্য, কবিতা ও অনুভূতির রঙে বসন্তকে আরও রঙিন করে উদযাপন করতে আমরা বিভিন্ন ঘরানার নৃত্য, সঙ্গীত শিল্পীরা এক ছাদের তলায় একত্রিত হই।”

Related articles

টার্মিনাল থেকে রান্নাঘর পর্যন্ত: দেশজুড়ে LPG সরবরাহের নেটওয়ার্ক বাড়াচ্ছে HPCL

বাজারে চাহিদা বেশি। তাও হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (HPCL) তার এলপিজি সরবরাহ এবং দেশজুড়ে সিলিন্ডারের পৌঁছনো নিশ্চিত করছে। ২০২৬...

IPL: ৫ ম্যাচে নাইটদের দিশাহীন ক্রিকেট, দলের খেলায় বিরক্ত বাদশা!

কেকেআর(KKR) নয়, শাহরুখ খানের দলের নতুন নাম হওয়া উচিত কেকে 'হার'। পাঁচ ম্যাচ হয়ে গেল এখনও জয়ের দেখা...

এক্সপ্রেস গতিতে প্রচার: পয়লা বৈশাখ থেকে কোন পথে প্রচার, পথ নির্দেশ অভিষেকের

প্রতিপক্ষ যেখানে শুধু বিজেপি বা বিরোধী দলগুলি নয়, সেখানে লড়াইটা যে আরও শক্ত হাতে করতে হবে তা স্পষ্ট...

IPL: ৫ ম্যাচে জয়হীন, সিএসকের ডেরায় হতশ্রী ব্যাটিংয়ে হার রাহানেদের

হারের ধারা অব্যাহত কেকেআরের (KKR)। সিএসকের (CSK) বিরুদ্ধে ৩২ রানে হার নাইটদের। পাঁচ ম্যাচ হয়ে গেল জয়ের দেখা...