Tuesday, April 14, 2026

নজিরবিহীন কাণ্ড ফেডারেশনের, এশিয়ান কাপের আগে জার্সি সমস্যায় ভারতীয় মহিলা দল

Date:

Share post:

কল্যাণ চৌবের আমলে ফের নজিরবিহনী কাণ্ড ভারতীয় ফুটবলে(Indian Football)। অস্ট্রেলিয়ায় গিয়ে জার্সি সমস্যায় ভারতীয় মহিল দল।বুধবার অস্ট্রেলিয়ার এএফসি এশিয়ান কাপের(AFC Asian Cup) ভিয়েতনামের বিরুদ্ধে খেলতে নামছে ভারত। সঙ্গীতা বাসফোর, মনীষা কল্যানরদের লক্ষ্য যেখানে বিশ্বকাপের মূল পর্বে যোগ্যতার্জন ও অলিম্পিক্সে জায়গা করে নেওয়া। তার আগে জার্সি নিয়ে সমস্যায় পড়ে গেলেন ফুটবলাররা।

গত চার মাসে একটিও ম্যাচ না খেলে সরাসরি এশিয়ান কাপে (AFC Asian Cup) নামছে ভারতের মহিলা দল। কিন্তু জানা  গিয়েছে, দলের ৮০ শতাংশ ফুটবলারের জার্সির মাপ মেলেনি। শেষ পর্যন্ত পার্থে এক ইতালিয়ান কোম্পানির সঙ্গে যোগাযোগ করে দু’‌সেট করে মোট ৫৫টি নতুন জার্সির ব্যবস্থা করেছে। ভারতীয়দের চাহিদা মতো হাল্কা নীল ও আর একটি লালচে রংয়ের।

ফেডারেশনের(AIFF) এক কর্তা জানিয়েছেন, ‘‌ আমরা ফুটবলারদের জার্সি সমস্যার কথা জানতে পেরে দ্রুত ব্যবস্থা নিয়েছি। আসলে আমাদের কোনও কিট পার্টনার নেই। ‌‌ তাই আমাদের পার্থের বাজার থেকে নতুন জার্সির বন্দোবস্ত করতে হয়েছে, যাতে ম্যাচ খেলতে ও প্র‌্যাকটিসে কোনও সমস্যায় আর না পড়তে হয় ফুটবলারদের।’‌

৪ মার্চ ভিয়েতনামের বিরুদ্ধে প্রথম ম্যাচ ভারতের। ৭ মার্চ জাপান ও ১০ মার্চ চাইনিজ তাইপেইয়ের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ খেলবে ভারত।

 

Related articles

প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীকোন্দল! দলীয় প্রার্থীর অনুগামীর ‘হামলা’য় মাথা ফাটল নেতার

ফের ভোটের (West Bengal Election) আগেই প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। অভিযোগ, বরানগরে প্রবীণ বিজেপি কর্মী রাজীব মিশ্রের মাথা ফাটিয়েছে...

পরীক্ষা শেষের একমাসেই ফল! আজ প্রকাশ হতে পারে CBSE দশমের রেজাল্ট

দশম শ্রেণীর রেজাল্ট (Result) প্রকাশের সম্ভাবনা ঘিরে বাড়ছে অপেক্ষা। মঙ্গলবারই প্রকাশিত হতে পারে CBSE-র (Central Board of Secondary...

শ্রমিক বিক্ষোভে বিপাকে যোগী সরকার, ন্যূনতম মজুরি বৃদ্ধির সিদ্ধান্তেও কমলো না অসন্তোষ

কাজের সঠিক পারিশ্রমিক থেকে কর্মস্থলে নিরাপত্তা সংক্রান্ত একাধিক দাবি-দাওয়া নিয়ে শ্রমিক বিক্ষোভে উত্তাল বিজেপি রাজ্য উত্তরপ্রদেশের নয়ডা (Noida,...

মাইকের সামনে পারফর্ম করা শিখিয়েছিলেন আশাজি, কিংবদন্তিকে শ্রদ্ধায় স্মরণ কিশোরপুত্রের

ভারতীয় সংগীত জগতকে বিদায় জানিয়ে সুরের আকাশে বিলীন হয়েছেন কিন্নরকণ্ঠী আশা ভোঁসলে (Asha Bhosle)। রবিবাসরীয় সকালে তার প্রয়াণের...