Wednesday, May 6, 2026

হোলির সকালে কলকাতায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ

Date:

Share post:

ভোট (West Bengal assembly election) ঘোষণা হয়নি কিন্তু রাজ্যে হাজির কেন্দ্রীয় বাহিনী। বুধবার হোলির (Holi festival) সকালে শহর কলকাতায় রুটমার্চ করতে দেখা গেল জওয়ানদের। মার্চেই প্রায় ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসার কথা আগেই জানানো হয়েছিল। সেইমতো এসআইআরের (SIR) চূড়ান্ত তালিকা প্রকাশের দিন প্রথম দফায় ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসে। কলকাতায় মোতায়ন করা হচ্ছে ১২ কোম্পানি বাহিনী (Central force route march in Kolkata)।

এদিন সকাল থেকে গিরিশ পার্ক, মুচিপাড়া, তালতলা, লেক রোডে আধাসেনার রুট ছবিটা ধরা পড়ল। যে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এসেছে, তাদের মধ্যে ৬৬ কোম্পানি মোতায়েন থাকছে উত্তরবঙ্গে। বাকি ১৭৪ কোম্পানি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মোতায়েন করা হচ্ছে।

 

Related articles

রণক্ষেত্র রাজবাড়ি! ভোট-পরবর্তী হিংসা রুখতে গিয়ে গুলিবিদ্ধ ন্যাজাটের ওসি 

ভোট পরবর্তী অশান্তি রুখতে গিয়ে গুলিবিদ্ধ হলেন ন্যাজাট থানার ওসি ভরত প্রসুন কর। মঙ্গলবার রাতে ন্যাজাট থানার রাজবাড়ি...

মোদির ঐতিহাসিক জয়: অভিনন্দন ট্রাম্পের

বাংলার বিধানসভা নির্বাচন যে গোটা বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল, তা গত একমাসের আন্তর্জাতিক পত্র পত্রিকাগুলির প্রতিবেদনে প্রকাশিত...

বিএসএফ সদর দফতরের সামনে তীব্র বিস্ফোরণ, জলন্ধরে চাঞ্চল্য

জলন্ধরে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর পাঞ্জাব ফ্রন্টিয়ার সদর দফতরের বাইরে মঙ্গলবার সন্ধ্যায় একটি বাইকে বিস্ফোরণ ঘটে। রাত ৮টা...

অবসরপ্রাপ্তরা আসতে পারবেন না নবান্নে: নির্দেশের পরই পদত্যাগ চার আধিকারিকের

ফাইল নিয়ে নির্দেশের পরে এবার সোজা তৃণমূল জমানার পদাধিকারীদের জন্য নির্দেশ জারি নবান্নের। অবসরের পরেও বিভিন্ন দফতরে দায়িত্বে...