Wednesday, March 4, 2026

গোপীনাথপুরে শাহর পাল্টা সভা অভিষেকের: প্রকাশ্যে পোস্টার

Date:

Share post:

যে মাঠে সভা করে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সেই মাঠেই পাল্টা সভা করে কড়ায়-গন্ডায় জবাব দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ৮ মার্চ সুন্দরবন সংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় গোপীনাথপুর মাঠে হবে সমাবেশ। বুধবার এই সভার পোস্টার লঞ্চ (poster launch) হল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) তাঁর ফেসবুক পেজে ‘যতই করো হামলা, আবার জিতবে বাংলা’ সমাবেশের পোস্টার লঞ্চ করেন। এই সমাবেশের প্রস্তুতি চলছে জোর কদমে। মঙ্গলবারই সভাস্থল ঘুরে দেখেন সাংসদ বাপি হালদার (Bapi Halder) ও জেলা প্রশাসনের আধিকারিকরা।

বাংলা জুড়ে রথ চালানোর পরিকল্পনা করা বিজেপির রথ দক্ষিণ চব্বিশ পরগণায় বের করেছিলেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গোপীনাথপুর থেকে রথযাত্রার (Rathyatra) সূচনাও করেছিলেন। যদিও সেই রথ এখন কোথায় তার খোঁজ নেই। সেই বিজেপিকে যোগ্য জবাব দেওয়ার প্রস্তুতি শুরু তৃণমূলের। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মাঠেই সভা করে বিজেপিকে যোগ্য জবাব দেওয়ার কথা জানান।

আরও পড়ুন : হোলির শুভেচ্ছা জানিয়ে সমাজমাধ্যমে পোস্ট মমতা-অভিষেকের

কেন্দ্রীয় বঞ্চনা, রাজ্যের প্রাপ্য টাকা এবং একাধিক ইস্যুতে কেন্দ্র সরকারকে আক্রমণ শানানোর পাশাপাশি রাজ্যের উন্নয়নের খতিয়ানও তুলে ধরবেন অভিষেক। পোস্টার প্রকাশ করে জানানো হয়েছে, গোপীনাথপুর মাঠে ৮ মার্চ দুপুর দুটোয় বিশাল জনসভার আয়োজন করা হয়েছে। সুন্দরবন সংগঠনিক জেলা তৃণমূলের ডাকে এই সমাবেশে মূল বক্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সভাস্থল ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশাসনের প্রস্তুতি তুঙ্গে। ইতিমধ্যেই পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা একাধিক বৈঠক করেছেন। দফায় দফায় সভাস্থল পরিদর্শন করছেন তৃণমূল নেতাকর্মী ও পুলিশ-প্রশাসনের আধিকারিকরা।

spot_img

Related articles

ইএসআই পরিষেবায় নয়া দিগন্ত, বেসরকারি ক্লিনিকে এবার ডিসপেনসারি চালুর পথে রাজ্য 

ইএসআই-ভুক্ত শ্রমিক ও তাঁদের পরিজনদের প্রাথমিক চিকিৎসা পরিষেবা আরও নিবিড় ও মজবুত করতে বড়সড় পদক্ষেপ করল রাজ্য সরকার।...

কমিশনের ফুল বেঞ্চ আসার আগেই কলকাতায় প্রতিনিধি দল, উচ্চপর্যায়ের বৈঠক বৃহস্পতিবার

রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের দামামা বাজতে শুরু করেছে। নির্বাচনের প্রস্তুতি কতটা এগোল, তা সরেজমিনে খতিয়ে দেখতে রাজ্যে আসছে...

তিনমাসের মধ্যেই বিহারে মুখ্যমন্ত্রী বদল: নীতীশকে রাজ্যসভায় ‘রাজনৈতিক বাণপ্রস্থে’ পাঠাচ্ছে BJP! 

সরকার গঠনের তিনমাস যেতে না যেতেই ফের বিহারে মুখ্যমন্ত্রী বদলের ইঙ্গিত। কারণ, মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে (Nitish Kumar) রাজ্যসভা...

স্বামীর মৃত্যুর সুযোগ নিয়ে ধর্ষণ! ‘বিজেপি পার্টি অফিসে ধর্ষণে’র ঘটনায় সরব তৃণমূল

বিজেপি রাজ্যে নারী সম্মানের তলানিতে থাকা অবস্থা কারো অজানা নয়। বাংলাতে কিছু আসন জিততে বঙ্গ বিজেপির নেতারা সেই...