Wednesday, March 4, 2026

কমিশনের ফুল বেঞ্চ আসার আগেই কলকাতায় প্রতিনিধি দল, উচ্চপর্যায়ের বৈঠক বৃহস্পতিবার

Date:

Share post:

রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের দামামা বাজতে শুরু করেছে। নির্বাচনের প্রস্তুতি কতটা এগোল, তা সরেজমিনে খতিয়ে দেখতে রাজ্যে আসছে নির্বাচন কমিশনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সফরের আগেই এই প্রতিনিধি দলটি কলকাতায় পৌঁছচ্ছে। রবিবার, ৮ মার্চ সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে প্রতিনিধি দলটি শহরে পা রাখবে।

কমিশন সূত্রে খবর, এই প্রতিনিধি দলে রয়েছেন প্রিন্সিপাল সেক্রেটারি এস বি যোশী, ডিরেক্টর মনোজ সি এবং ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়াল। কলকাতায় পৌঁছনোর পর তাঁরা সরাসরি মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন। প্রশাসনিক স্তরে নির্বাচনের প্রস্তুতি কতদূর, ভোটার তালিকার কাজ বা বুথ বিন্যাসের বর্তমান পরিস্থিতি কী— মূলত এই সব বিষয় নিয়েই বিশদ আলোচনা হওয়ার কথা রয়েছে।

তবে এই সফরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছে এনফোর্সমেন্ট এজেন্সিগুলোর নোডাল অফিসারদের সঙ্গে বৈঠকটি। জানা গিয়েছে, আগামীকাল সকাল সাড়ে দশটা থেকে এই বৈঠক শুরু হওয়ার কথা। সেখানে পুলিশ-প্রশাসন থেকে শুরু করে আয়কর দপ্তর বা আবগারি দফতরের মতো বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য সংস্থার নোডাল অফিসাররা উপস্থিত থাকবেন। রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি এবং কড়া নজরদারি চালানোর রূপরেখা তৈরিই এই বৈঠকের মূল লক্ষ্য। বিশেষত নির্বাচনী আদর্শ আচরণবিধি যাতে কঠোরভাবে পালন করা হয়, সে বিষয়ে নির্দিষ্ট নির্দেশিকা দিতে পারেন কমিশনের প্রতিনিধিরা।

উল্লেখ্য, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন ফুল বেঞ্চ রাজ্যে আসার আগে এই প্রস্তুতিমূলক সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এর মাধ্যমেই কমিশন বুঝতে চাইছে যে, রাজ্যের প্রশাসনিক পরিকাঠামো ভোট পরিচালনার জন্য কতটা প্রস্তুত।

আরও পড়ুন – তিনমাসের মধ্যেই বিহারে মুখ্যমন্ত্রী বদল: নীতীশকে রাজ্যসভায় ‘রাজনৈতিক বাণপ্রস্থে’ পাঠাচ্ছে BJP! 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

শরীরের মধ্যে লোকেশন ট্র্যাকিং চিপ! খামেনেই নিকেশে ফিল্মি কায়দা আমেরিকার, ধন্দ

প্রভূত নিরাপত্তা ও গোপণীয়তার মধ্যে থাকা ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনেইকে এত সহজে কীভাবে মেরে ফেলল ইজরায়েল। বিশ্বজুড়ে...

ফুটবল বিশ্বকাপে ইরানের খেলা নিয়ে চড়া সুর ট্রাম্পের গলায়

  মার্কিন যুক্তরাষ্ট্র- ইসরায়েল বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়েছে ইরানের(Iran) । এই যুদ্ধের প্রভাব পড়েছে খেলাধুলার দুনিয়াতেও। আগামী কয়েক মাস...

পাকিস্তানেও কী বড় যুদ্ধের আশঙ্কা! বড় নির্দেশিকা আমেরিকার

একদিকে যখন যুদ্ধ জারি পশ্চিম এশিয়ায় তখন অশান্তির আগুন পাকিস্তানে। আফগানিস্তানের উপর ক্ষমতা কায়েম করতে গিয়ে নিজের দেশেই...

আধার-জটিলতা কাটাতে উদ্যোগ, রাজ্যে আরও একুশটি নতুন কেন্দ্র 

রাজ্যে আধার পরিষেবার পরিধি বাড়াতে বড়সড় পদক্ষেপ নিল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া বা ইউআইডিএআই। সাধারণ মানুষের ভোগান্তি...