Tuesday, May 5, 2026

নাবালকের হাত থেকে চলল গুলি! মানিকচকে আহত ৩

Date:

Share post:

মালদহের মানিকচকে দোল নিয়ে আচমকাই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বুধবার সন্ধ্যায় রঙ খেলাকে কেন্দ্র করে গুলি চলার (firing) ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। আহত অবস্থায় ৩ জনকে ভর্তি করা হয় মালদহ মেডিক্যাল কলেজে (Maldah Medical College)। এলাকায় বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা মানিকচক পুলিশের (Manikchak Police)। সেই সঙ্গে শুরু গোটা ঘটনার তদন্ত।

মানিকচকের বাজারপাড়া এলাকায় রঙ খেলাকে কেন্দ্র করে একটি ঝামেলা শুরু হয় বুধবার বিকালে। তার জেরে স্থানীয় কিছু মানুষ স্থানীয় রেশন ডিলার সমীর দাশগুপ্তর রেশন দোকানে। সেই সময় ঘরেই ছিল রেশন ডিলারের বাড়ির লাইসেন্সপ্রাপ্ত বন্দুক। রেশন ডিলারের (ration dealer) নাবালক ছেলে (minor boy) আচমকাই সেই বন্দুক নিয়ে নেয়। অভিযোগ, তার হাত থেকেই বন্দুকের গুলি (firing) বেরোয়।

আরও পড়ুন : মধ্যমগ্রাম স্টেশন চত্বরে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পরপর সিলিন্ডার বিস্ফোরণে আতঙ্ক

ঘটনায় তিন জন আহত হন। তার মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। গুলি চলার ঘটনা ঘটতেই স্থানীয় বাসিন্দারা চড়াও হয় রেশন ডিলারের (ration dealer) বাড়ি। ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে মানিকচক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের সামনেই ব্যাপক ভাঙচুর চালানো হয়। পরে বড় সংখ্যায় পুলিশ বাহিনী সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে গুলিবিদ্ধ কোনও ব্যক্তির মৃত্যু হলে পরিস্থিতি আবারও উত্তপ্ত হওয়ার আশঙ্কা।

Related articles

সরকারি নথির নিরাপত্তায় বাড়তি নজর! সব দফতরকে ‘স্টক’ নেওয়ার কড়া বার্তা নবান্নের

প্রশাসনিক নথি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ নিয়ে আরও কড়া অবস্থান নিল নবান্ন। বুধবার নবান্ন থেকে জারি হওয়া এক নির্দেশিকায়...

ISL: মুম্বইয়ের বিরুদ্ধে দুরন্ত জয়, শীর্ষে ইস্টবেঙ্গল

আইএসএলে(ISL) মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ২-১ গোলে জিতল ইস্টবেঙ্গল(East bengal)। লিগ শীর্ষে লাল হলুদ। মিগুয়েল শাস্তি কাটিয়ে ফিরলেও...

বাংলার মসনদে বিজেপি, ক্ষমতার আশা ABVP-র: সরাসরি ইউনিয়ন রুম বদলের বার্তা

২০২৬ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা পর থেকে বাংলার একের পর এক বিরোধী পার্টি অফিসে হামলার ঘটনা ফের একবার...

জয়ের পরেই গেরুয়া আস্ফালন, শিশু উদ্যান দখল করে শাহের মন্দির! 

ছিঃ বিজেপি। জিতেই ক্ষমতার আস্ফালন! রাজ্যে ক্ষমতা দখলের পরের দিনই হাওড়ায় শিশু উদ্যান দখল করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের...