Thursday, May 7, 2026

সিভিল সার্ভিসের ফল প্রকাশ, মেধা তালিকার শীর্ষে অনুজ অগ্নিহোত্রী

Date:

Share post:

প্রকাশিত হল সিভিল সার্ভিস পরীক্ষার চূড়ান্ত ফলাফল। এদিন ইউপিএসসি তার ওয়েবসাইট upsc.gov.in এবং upsconline.nic.in-এ সিভিল সার্ভিস পরীক্ষার ২০২৫ সালের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে। লিখিত পরীক্ষা ও পার্সোনালিটি টেস্টের মাধ্যমে বাছাই করা হয়েছে। ২২ অগাস্ট থেকে ৩১ অগাস্ট পর্যন্ত নেওয়া হয়েছিল পরীক্ষা। ২৭ ফেব্রুয়ারি হয়েছিল শেষ ইন্টারভিউ প্রক্রিয়া। আইএএস, আইএফএস, আইপিএস এবং বিভিন্ন কেন্দ্রীয় পরিষেবায় গ্রুপ এ এবং গ্রুপ বি বিভাগে মোট ১০৮৭ জন প্রার্থী নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। যার মধ্যে ৪৪৬ জন সাধারণ বিভাগ থেকে, ১০৪ জন EWS থেকে, ৩০৬ জন OBC থেকে, ১৫৮ জন SC থেকে এবং ৭৩ জন ST থেকে।

শুক্রবার প্রকাশিত ফলাফলে প্রথম স্থান অধিকার করেছেন রাজস্থানের কোটা শহরের অনুজ অগ্নিহোত্রী। তৃতীয়বারের চেষ্টায় তিনি এই সাফল্য অর্জন করেছেন। ফল প্রকাশের পর তিনি বলেন, নিজের সাফল্যের পেছনে পরিশ্রমের পাশাপাশি ভাগ্যকেও বড় ভূমিকা বলে জানিয়েছেন।

এবারের পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন তামিলনাড়ুর রাজেশ্বরী সুভে এম। মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন রাজেশ্বরী। তিনি একজন ইঞ্জিনিয়ার এবং বর্তমানে তামিলনাড়ুতে ডেপুটি কালেক্টর ট্রেনি হিসেবে কাজ করছেন। সমাজকে আরও ভালোভাবে বোঝার জন্য তিনি পরীক্ষায় ঐচ্ছিক বিষয় হিসেবে সমাজবিদ্যাকে বেছে নিয়েছিলেন। কঠোর প্রস্তুতি ও ধারাবাহিক চেষ্টার ফলেই তিনি সর্বভারতীয় তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেন।

মেধাতালিকায় তৃতীয় স্থানে রয়েছেন আকাংশ ধুল, চতুর্থ স্থানে রাঘব ঝুনঝুনওয়ালা এবং পঞ্চম স্থানে ঈশান ভাটনগর। আরও পড়ুন: ভিক্টোরিয়া মেমোরিয়ালে বোমাতঙ্ক! হুমকি-মেলে সতর্ক পুলিশ

Related articles

“খারাপ সময় দলের পাশে থাকুন”, সোশ্যাল হ্যান্ডেলে কটাক্ষ অনিন্দ্যর

রাজ্যের সাথে সাথে টলিউডেও চলছে পালা বদল। কয়েকদিনে যাবৎ সোশ্যাল মিডিয়ায় অনেকের প্রোফাইলেই পোস্ট হচ্ছে সেই ছবি। অনেকেই...

ফলতা বাদে, বাংলা সহ চার রাজ্য-পুদুচেরি থেকে উঠল নির্বাচনী আচরণবিধি

পশ্চিমবঙ্গ- তামিলনাড়ু- কেরালা- অসমে শেষ হয়েছে বিধানসভা নির্বাচন (Assembly Election 2026)। কেন্দ্রশাসিত পুদুচেরিতেও ভোট সমাপ্তি। তাই এবার আদর্শ...

মালদহে দলীয় যুবক খুনে রাজনীতির যোগ নেই: দাবি বিজেপির, গ্রেফতার ২

বুধবার রাতে শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের (Chandranath Rath) মৃত্যুর রেশ কাটার আগেই রাজ্যে আরও...

আমি মা হয়ে ফাঁসি চাইব না: চন্দ্রনাথ-হত্যায় যাবজ্জীবন কারাবাসের দাবি মায়ের

শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথের মৃত্যুতে দিশেহারা পরিবার। পুত্র শোকে পাথর চন্দ্রনাথের মা হাসিরানি রথ...