Thursday, May 7, 2026

এসবের পিছনে বিজেপি: ধর্নামঞ্চে পার্শ্বশিক্ষকদের একাংশের বিক্ষোভ নিয়ে আক্রমণ মমতার

Date:

Share post:

আচমকাই ধর্মতলায় ভোটারদের গণতান্ত্রিক অধিকার রক্ষার মঞ্চে গিয়ে বিক্ষোভ পার্শ্বশিক্ষকদের একাংশ। তবে, এর পিছনে যে বিরোধীদের চক্রান্ত রয়েছে, মঞ্চ থেকেই তা সাফ জানান তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বলেন, ”এদের এখানে কারা পাঠিয়েছে, জানি। এসবের পিছনে বিজেপি (BJP)।”

শুক্রবার থেকে ধর্মতলায় এসআইআরের জেরে বাংলায় চূড়ান্ত তালিকা থেকে নাম বাদ ও বিচারাধীন থাকা ভোটারদের গণতান্ত্রিক অধিকার রক্ষায় ধর্নায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে হাজির হয়েছেন সমাজের সকল স্তরের মানুষ। বক্তব্য রাখার সময়ই হঠাৎই ধর্নামঞ্চের সামনে হাজির হন পার্শ্বশিক্ষকদের একাংশ। তাঁদের উদ্দেশে তৃণমূল নেত্রী বলেন, ”মোদি, শাহ আর ভ্যানিশ কুমারের কাছে যান।”

এর পরেই তীব্র ক্ষোভ প্রকাশ করে তৃণমূল নেত্রী বলেন, “এটা এসব করার সময় নয়, মানুষ মরছে। বিজেপি মাইন্ডেড সব। এদের এখানে কারা পাঠিয়েছে জানি। এসবের পিছনে বিজেপি। মানুষ মারা গিয়েছে, তাঁদের জন্য আমরা এখানে এসেছি। জানি বাকিদেরও নানা সমস্যা আছে, দাবিও আছে। তার জন্য অন্য জায়গা আছে।”

মমতা বিক্ষোভকারীদের শান্ত হয়ে বসতে বলেন। কিন্তু সেই কথা না শুনে  চিৎকার করতে থাকেন তাঁরা। তখন তাঁদের সরিয়ে অন্যত্র বসাতে পুলিশকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বিক্ষোভকারীদের হঠিয়ে দেয় পুলিশ।

মানুষেক দাবি নিয়ে লড়াই করছেন মমতা, অভিষেক। এবার ধর্মতলায় ধর্না শুরু করেছেন তৃণমূল সুপ্রিমো। সেখানে তৃণমূলের নেতা-কর্মীরা ছাড়াও যোগ দিয়েছেন সমাজের সবস্তরের মানুষ। সেই ভিড় দেখেই আতঙ্কে ভুগছে বিরোধীরা। সেই কারণেই প্রতিবাদ কর্মসূচি বানচাল করার চক্রান্ত করে বিরোধীরা। কিন্তু মাঠে-ময়দানে লড়াইয়ে অভ্যস্থ মমতা নিমেষের পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সভা পরিচালনা করেন।

Related articles

ফলতা বাদে, বাংলা সহ চার রাজ্য-পুদুচেরি থেকে উঠল নির্বাচনী আচরণবিধি

পশ্চিমবঙ্গ- তামিলনাড়ু- কেরালা- অসমে শেষ হয়েছে বিধানসভা নির্বাচন (Assembly Election 2026)। কেন্দ্রশাসিত পুদুচেরিতেও ভোট সমাপ্তি। তাই এবার আদর্শ...

মালদহে দলীয় যুবক খুনে রাজনীতির যোগ নেই: দাবি বিজেপির, গ্রেফতার ২

বুধবার রাতে শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের (Chandranath Rath) মৃত্যুর রেশ কাটার আগেই রাজ্যে আরও...

আমি মা হয়ে ফাঁসি চাইব না: চন্দ্রনাথ-হত্যায় যাবজ্জীবন কারাবাসের দাবি মায়ের

শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথের মৃত্যুতে দিশেহারা পরিবার। পুত্র শোকে পাথর চন্দ্রনাথের মা হাসিরানি রথ...

নন্দীগ্রাম-ভবানীপুরে জিততেই রোষের শিকার চন্দ্রনাথ! চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দুর

বাংলার বিধানসভা নির্বাচনে (WBLA 2026) নন্দীগ্রাম এবং ভবানীপুর কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) জয় মেনে নিতে না...