Friday, May 8, 2026

চ্যাম্পিয়ন-রানার্স দলের জন্য রেকর্ড পুরস্কারমূল্য, মূল্য তালিকা শুনলে চমকে যাবেন

Date:

Share post:

রবিবার টি২০ বিশ্বকাপের মেগা ফাইনাল। এবার পুরস্কারমূল্য (Prize money ) বাড়ছে ২০২৪ সালের তুলনায়। মোট ১৩.৫ মিলিয়ন ডলার (প্রায় ১২০ কোটি টাকারও বেশি) পুরস্কার মূল্য থাকছে বিশ্বকাপের ফাইনালে। যা ২০২৪ সালের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি।ভারত জিতুক বা নিউজিল্যান্ড, উভয় দলের অ্যাকাউন্টে কোটি কোটি টাকার পুরস্কার মূল্য (Prize money )নিশ্চিত।

রবিবার মোতেরা স্টেডিয়ামে ভারত-নিউজিল্যান্ডের মতো যে দল জিতবে তারা ৩ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ২৭.৪৮ কোটি টাকা পাবে। রানার্স আপ দলকে ১.৬ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ১৪ কোটি ৬৫ লক্ষ টাকার পুরস্কার মূল্য দেওয়া হবে।

এবার বিশ্বকাপের শুরু থেকে মোটা অঙ্কের পুরস্কার মূল্য দেওয়া হয়েছে। সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া দুই দল ৭.২৪ টাকা দেওয়া হবে। সুপার এইটে জায়গা করে নেওয়া দলকে ২.২৯ কোটি টাকা দেওয়া হবে। এর পাশাপাশি থাকছে ব্যক্তিগত পুরস্কার।

টি২০ বিশ্বকাপকে আরও বড় করার চেষ্টা করছে আইসিসি। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পুরস্কারমূল্য।

Related articles

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...

রাজনীতির ময়দানকে বিদায় জানালেন রাজ, নতুন সরকারকে শুভেচ্ছা প্রাক্তন বিধায়কের

রাজনীতির আঙিনা থেকে এবার পাকাপাকি ভাবে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন পরিচালক ও প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী। ছাব্বিশের বিধানসভা...

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...