Monday, March 9, 2026

T20 WC: মোতেরায় শাপমুক্তি, বিশ্বকাপ জিতে সবরমতীর তীরে ইতিহাস টিম ইন্ডিয়ার

Date:

Share post:

টি২০ ক্রিকেটে নয়া ইতিহাস ভারতের। ২০২৪ সালের পর ২০২৬, টানা দ্বিতীয়বার বিশ্ব টি২০-র(T20 World Cup) খেতাব ঘরে তুলল টিম ইন্ডিয়া। রবিবাসরীয় মেগা ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে চ্যাম্পিয়ন সূর্যকুমার ব্রিগেড। সর্বাধিক তিনবার টি২০-তে বিশ্বসেরা ভারত(India)।

মোতেরার মাঠেই হল শাপমুক্তি। ২০২৩ সালে এই মাঠেই একদিনের বিশ্বকাপ ফাইনালে হারতে হয়েছিল, চলতি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুপার আটে হারতে হয়েছিল, কিন্ত সেই নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সাফল্যের নতুন এক কাহিনী লিখল টিম ইন্ডিয়া(India)।

 

ফাইনাল ম্যাচ সব সময় ৫০-৫০। কিন্তু রবিবার টস বাদ দিলে শুরু থেকে শেষ শুধুই নীল জার্সিধারীদের দাপট। টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ড। উইনিং কম্বিনেশন অপরিবর্তিত রেখেই ফাইনালে নামে ভারত। ব্যর্থতার আধার কাটিয়ে রানে ফিরলেন অভিষেক। ঝোড়ো ৫২ রান করলেন। সেমিফাইনালের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও অর্ধশতরান সঞ্জু স্যামসনের। ৮৯ রানের একটা ইনিংস খেলে ভারতের বড় রানের ভিত গড়ে দিলেন।৫টি চার আটটি ছক্কা মারলেন।

তিন নম্বরে নেমে অর্ধশতরান করলেন ঈশান কিষাণ। । অভিষেক-সঞ্জু-ঈশানরা যেভাবে ঝড় তুলেছিলেন, তাতে অন্তত ৩০০-র কাছাকাছি পৌঁছে যেতে পারত। আবার মাঝে নিউজিল্যান্ড এক ওভারে তিন উইকেট নিয়ে প্রত্যাবর্তন করল কিউয়িা। সূর্য(০), পাণ্ডিয়া (১৮) প্রত্যাশা পূরণ কতে পারলেন না। শেষ ওভারে যে শিবম দুবে ২৪ রান করে ২৫০-র গণ্ডি পার করলেন। প্রথমে ব্যাট করে ভারত ২৫৫ রান তুলল।

রানের পাহাড় নিয়ে খেলতে নেমে শুরু থেকেই  উইকেট হারাতে থাকে কিউয়িরা। সেমির নায়ক ফিল অ্যালেন ৯ রানে অক্ষরের বলে আউট হলেন। রাচিন রবীন্দ্রকে ১ রানে আউট করলেন বুমরাহ। গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যানরা এলেন ফিরে গেলেন দ্রুত। ৫২ রান করে টিম সেইফার্ট আউট হলেন বরুণের বলে। ভয়ঙ্কর হওয়ার আগেই মিচেলকে ১৭ রানে ফেরালেন বাপু। ফাইনাল ম্যাচে তাঁর নামের পাশে তিন উইকেট।বাপুই যেন ম্যাচ উইনার, টুর্নামেন্টের ফ্যাক্টর। সবরমতীর তীরে সোনার অক্ষরে লেখা থাকবে আঅক্ষরের কথা।

১২৪ রানে নিউজিল্যান্ড ৬ উইকেট হারাতেই সেলিব্রেশন শুরু হয়ে যায়,  অপেক্ষা ছিল শুধু শেষ হওয়ার।জয় নিশ্চিত করতে সূর্য বল তুলে দিলেন বুমরাহের হাতে. পর পর  ফেরালেন জিমি নিশাম(৮), ম্যাট হেনরিকে(০)।

শেষ পর্যন্ত ১৫৯  রানেই সমাপ্তি কিউয়ি ইনিংসের। ভারতের হয়ে  বুমরাহ নিলেন চার উইকেট। অক্ষরের সংগ্রহ তিনটি।  ম্যাচের সেরা হলেন বুমরাহ, টুর্নামেন্টের সেরা হলেন সঞ্জু স্যামসন। ঘরের মাঠে দুই জনেই জ্বলে উঠলেন। জয় হো-বন্দেমাতরমের সুরে মুখরিত হল মোতেরা।

এই নিয়ে তিনবার আইসিসি টি২০ বিশ্বকাপ জিতল ভারত। সেই সঙ্গে টানা তিন বছর আইসিসি ট্রফি জয়। ২০২৪ সালে টি২০ বিশ্বকাপ, ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০২৬ সালে ফের টি২০ বিশ্বকাপ। আইসিসি টুর্নামেন্টে ভারতের একাধিপত্য শুরু হয়েছে। এবার লক্ষ্য ২০২৭ সালে একদিনের বিশ্বকাপ।

 

 

spot_img

Related articles

বিজেপির সুরে সুর বামেদের: এক দফায় ভোটের দাবি, ৬০ লক্ষ ভোটার নিয়ে কমিশনে প্রশ্ন

নির্বাচনের প্রস্তুতি শুরু নির্বাচন কমিশনের। আর সেই প্রস্তুতিতে রাজ্যে জাতীয় ও আঞ্চলিক রাজনৈতিক নয়টি দলের সঙ্গে সোমবার বৈঠক...

চলে গেলেন ‘রসিক’ তমাল রায়চৌধুরি: সোমে শ্রদ্ধা টেকনিশিয়ান স্টুডিয়োতে

ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত। চলে গেলেন টলিউডের অন্যতম নক্ষত্র তমাল রায়চৌধুরি। বার্ধক্যজনিত সমস্যা ছিল তাঁর। তবে এভাবে তাঁর...

বিচারাধীন ভোটার নিয়ে কোনও কথা কমিশনকে বলল না বিজেপি: ১ দফায় ভোটের দাবি

রাজ্যের ৬০ লক্ষ মানুষ বিচারাধীন বা অ্যাডজুডিকেশনের আওতায়। অথচ নির্বাচন কমিশনের দফতরে প্রথম রাজনৈতিক দল হিসাবে বৈঠকে যোগ...

কালীঘাটে পুজো দিতে জ্ঞানেশ কুমার: শুনলেন ‘জবাব চাই’ স্লোগান

প্রবল ক্ষোভে ফুঁসছে গোটা বাংলা। বৈধ নাগরিকেরা এখনও নিশ্চিত নন তাঁরা বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন কিনা। এই...