Monday, March 9, 2026

চলে গেলেন ‘রসিক’ তমাল রায়চৌধুরি: সোমে শ্রদ্ধা টেকনিশিয়ান স্টুডিয়োতে

Date:

Share post:

ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত। চলে গেলেন টলিউডের অন্যতম নক্ষত্র তমাল রায়চৌধুরি। বার্ধক্যজনিত সমস্যা ছিল তাঁর। তবে এভাবে তাঁর চলে যাওয়ায় জন্য প্রস্তুত ছিলেন না টলিউডের (tollywood) শিল্পী থেকে পরিচালকরা। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৮০।

রবিবার গভীর রাতেই হৃদরোগে (stroke) আক্রান্ত হন অভিনেতা তমাল রায়চৌধুরি (Tamal Roy Choudhury)। সোমবার ভোরে গৃহ পরিচারিকা ডাকাডাকি করে সাড়া না পেয়ে চিকিৎসককে খবর দেন। চিকিৎসক এসে মৃত্যু নিশ্চিত করেন। এরপরই টলিউডের অভিনেতা অভিনেত্রীদের ভিড় জমতে শুরু করে তাঁর বাসভবনে।

একদিকে তুখোড় অভিনেতা, অন্যদিকে আদ্যোপান্ত একজন রসিক মানুষ। ফলে বর্ষীয়ান থেকে তরুণ প্রজন্মের অভিনেতা, কলাকুশলী – সকলেরই প্রিয় ছিলেন তমাল রায়চৌধুরি। একদিকে যেমন হাসির চরিত্রে ছোটদের ছবিতে নজর কেড়েছেন তিনি, তেমনই মূলস্রোতের বড় পর্দার কাজে তাঁর ছিল সমান দক্ষতা। আবার নেগেটিভ চরিত্রেও তাঁর সমান দক্ষতার পরিচয় রেখেছিলেন।

সোমবার আর্টিস্ট ফোরামের (Artists Forum) তরফে জানানো হয়েছে, সোমবার দুপুর ৩টে নাগাদ প্রয়াত শিল্পী তমাল রায়চৌধুরির (Tamal Roy Choudhury) মরদেহ নিয়ে যাওয়া হবে টেকনিশিয়ান স্টুডিওতে (Technician Studio)। সেখানে শ্রদ্ধা জানাবেন শিল্পী ও কলাকুশলিরা। এরপর কেওড়াতলা মহাশ্মশানে হবে শেষকৃত্য।

আরও পড়ুন : কোন পথে হাদির খুনিরা ভারতে: রাজ্য পুলিশের তৎপরতায় ফাঁস স্বরাষ্ট্র মন্ত্রকের ব্যর্থতা

তমাল রায়চৌধুরির প্রয়াণে সোমবার সকাল থেকে সোশ্যাল মিডিয়া জুড়ে শোকবার্তার ঢল। তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ও তাঁর স্নেহের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেতা দেবদূত ঘোষ, অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী থেকে পরিচালক পদ্মনাভ দাশগুপ্ত।

 

spot_img

Related articles

ম্যাচের আগে প্রিয়জনের মৃত্যু সংবাদ, শোক চেপেই ফাইনালে জ্বলে উঠলেন ঈশান

শোকের ক্ষত বুকে নিয়েই বিশ্বকাপ জয় ঈশান কিষাণের(Ishan Kishan)। বিশ্বকাপ ফাইনালের ( T20 World Cup Final) আগে এক...

সংসদের দুই কক্ষে ভোটারদের নাম বাদে আলোচনা দাবি তৃণমূলের: রাজ্যসভায় ওয়াকআউট

বাংলার ভোটার তালিকা থেকে যথেচ্ছ ভাবে ন্যায্য ভোটারদের নাম বাদের নামে একেক বার একেক রকম নতুন নতুন নাম...

বৈধ ভোটারদের নাম বাদ নিয়ে ফের শীর্ষ আদালতের দ্বারস্থ রাজ্য

ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার ঘটনায় ফের সুপ্রিম কোর্টে রাজ্য সরকার। সোমবার রাজ্য সরকারের হয়ে আদালতে মেনশনিং...

ধর্মতলার ধর্নামঞ্চে চুপিচুপি লিফলেট বিলির চেষ্টা বিজেপির! হাতেনাতে ধরলেন মমতা

চতুর্থদিনে পড়েছে ধর্মতলায় তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ধর্না। অভিযোগ, সোমবার সকালে সেখানেই চুপিচুপি বিজেপির (BJP)...