Thursday, May 14, 2026

সরকারি হাসপাতালে ঢুকে লিভ-ইন পার্টনারের উপর অ্যাসিড হামলা

Date:

Share post:

ভয়ঙ্কর ঘটনা রাজ্যের সরকারি হাসপাতালে! রবিবার রাতে গুরুগ্রামের (Gurugram Acid Attack) সরকারি হাসপাতালে এক তরুণীর উপর অ্যাসিড হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য। ওই তরুণীর লিভ-ইন পার্টনারের উপর সন্দেহে করে গুরুগ্রাম পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে। ঘটনায় জড়িত সন্দেহে এক মহিলাকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। সূত্রের খবর, ওই তরুণী ও অভিযুক্ত হরিয়ানার নুহ জেলার বাসিন্দা। রবিবার তরুণী গুরুগ্রামের সুভাষনগরে পিসির বাড়িতে গিয়েছিলেন। কিন্তু ওই যুবক তরুণীকে দেখা করার জন্য চাপ দিলে সন্ধ্যায় দু’জনে দেখা করেন। এরপরেই দুজনের মধ্যে মারাত্মক ঝগড়া হয় আর তারপরেই পবন ওই তরুণীকে অসম্ভব মারধর করেন। আরও পড়ুন: ইরানের তিন জাহাজকে ভারতীয় বন্দরে আশ্রয়! রাজ্যসভায় কী জানালেন জয়শঙ্কর

ঘটনার পর খবর পেয়ে গুরুতর জখম অবস্থায় বাড়ির লোকজন তরুণীকে সেক্টর-১০ এলাকার সিভিল লাইন্স হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালে রাত সাড়ে আটটা নাগাদ পৌঁছে যান পবন। সকলের নজর এড়িয়ে তরুণীকে লক্ষ্য করে অ্যাসিড ছুড়ে পালিয়ে যান। আক্রান্ত তরুণীকে দ্রুত রোহতক PGI হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে প্রাথমিক পরীক্ষার পরে রাতেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। গুরুগ্রাম পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। ঠিক কী কারণে অভিযুক্ত এমন ঘটনা ঘটিয়েছেন এবং কী নিয়ে দুজনের মধ্যে বচসা হয় সেটা খতিয়ে দেখছে পুলিশ। স্বাভাবিকভাবেই এই ঘটনার পরেই সরকারি হাসপাতালের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন একাধিক রোগী এবং তাঁর পরিবার। প্রশ্ন উঠছে কীভাবে সরকারি হাসপাতালের মধ্যে ঢুকে কেউ এরকম ঘটনা ঘটাতে পারে। নিরাপত্তা ব্যবস্থা কতটা দুর্বল হলে এই ধরণের ঘটনা হতে পারে!

Related articles

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...

কলকাতায় পথচলা শুরু ‘লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি’র, পঙ্কজ মল্লিকের বাড়িতে নতুন সাংস্কৃতিক কেন্দ্র ও ক্যাফে 

কলকাতার সাংস্কৃতিক পরিসরে যোগ হল নতুন ঠিকানা। ১১ মে, ২০২৬ শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল "লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি"...