Thursday, June 25, 2026

এসআইআর আতঙ্কে রাজ্যে মৃত্যুমিছিল! প্রতিবাদে দিনহাটায় উদয়নের নেতৃত্বে অনশনে তৃণমূল

Date:

Share post:

এসআইআরের নামে সাধারণ মানুষের হয়রানি এবং ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদে এবার সরাসরি আন্দোলনে নামল তৃণমূল কংগ্রেস। সোমবার কোচবিহারের দিনহাটায় উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহের নেতৃত্বে গণ-অনশনে শামিল হলেন দলের শয়ে শয়ে কর্মী-সমর্থক। বিজেপির অঙ্গুলিহেলনে নির্বাচন কমিশন অমানবিক আচরণ করছে, এই অভিযোগে সরব হয়েছে শাসক শিবির। দিনহাটায় আয়োজিত এই গণ-অনশন কর্মসূচিতে ব্লকের বিভিন্ন স্তরের নেতৃত্ব থেকে শুরু করে সাধারণ কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মন্ত্রীর দাবি, এসআইআর প্রক্রিয়ার জেরে সাধারণ মানুষের মনে চরম আতঙ্ক তৈরি হয়েছে, যার ফলে জেলায় একের পর এক মৃত্যুর ঘটনাও ঘটছে। এই পরিস্থিতির প্রতিবাদেই পথে নেমেছে দল।

অনশন মঞ্চ থেকে উদয়ন গুহ বলেন, যারা এই দেশের যথার্থ নাগরিক, চক্রান্ত করে তাঁদের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় যে অবস্থান ধরনা শুরু করেছেন, তার প্রতি সংহতি জানিয়েই আমাদের এই অনশন। তাঁর অভিযোগ, তালিকায় নাম ‘বিচারাধীন’ করে রাখার তালিকায় যেমন সংখ্যালঘু ও রাজবংশী সম্প্রদায়ের মানুষ রয়েছেন, তেমনই বাদ যাননি হিন্দু জনজাতির সাধারণ মানুষও। এমনকি বহু জনপ্রতিনিধির নামও তালিকায় ঝুলে রয়েছে বলে দাবি করেন তিনি। মন্ত্রীর কথায়, এ দেশে জন্মানো প্রতিটি মানুষের ভোট দেওয়ার এবং সরকার গড়ার সাংবিধানিক অধিকার রয়েছে। সেই অধিকারে হস্তক্ষেপ করা হলে তৃণমূল চুপ করে বসে থাকবে না। কমিশনের এই ‘অমানবিক’ আচরণের বিরুদ্ধে আন্দোলন আরও তীব্র করার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় নেতৃত্ব।

আরও পড়ুন- মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্টের পথে তৃণমূল, দিল্লিতে একজোট বিরোধীরা

_

_

_

_

_

_

_

_

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...