Monday, May 11, 2026

রান্নার গ্যাসে টান, ভক্তদের জন্য ভোগ বিতরণ বন্ধ তমলুকের বর্গভীমা মন্দিরে

Date:

Share post:

গ্যাসের (Gas) ঘাটতির জেরে বড় সিদ্ধান্ত নিল পূর্ব মেদিনীপুরের (Midnapore) বর্গভীমা মন্দির (Bargabhima Temple) কর্তৃপক্ষ। গ্যাসের সমস্যার কারণে এই প্রথম মন্দিরে সাধারণ ভক্তদের জন্য ভোগ প্রসাদ (Prasad) বিতরণ বন্ধ রাখা হচ্ছে।

আমেরিকা-ইরান যুদ্ধ (US-Iran War) পরিস্থিতির প্রভাব পড়েছে ভারতেও। বাণিজ্যিক গ্যাসের সংকটের জেরে বিভিন্ন হোটেল-রেস্তোরাঁ (Hotel-Restaurant) বন্ধ হয়ে যাচ্ছে। এবার তার প্রভাব পড়ছে ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে। আরও পড়ুন: গ্যাস সংকটের জের, রেলে বিকল্প পদ্ধতিতে রান্নার পরামর্শ IRCTC-র 

প্রাচীন বর্গভীমা মন্দিরটি পূর্ব মেদিনীপুরের (East Midnapore) তমলুকে (Tamluk) অবস্থিত। প্রতিদিনই সেখানে ভোগ রান্না করা হয় এবং আগত ভক্তদেরও খাওয়ানো হয়। কিন্তু গ্যাসের অভাবে সেই ব্যবস্থা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ (Temple Authorities)।

মন্দির পরিচালন সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, ২১ মার্চের পর থেকে সাধারণ ভক্তদের জন্য ভোগ প্রসাদ দেওয়া বন্ধ থাকবে। যাঁরা আগে থেকেই প্রসাদের জন্য বুকিং (Booking) করেছিলেন, তাঁদেরও ফোন করে পরিস্থিতির কথা জানানো হচ্ছে। গ্যাসের জোগান স্বাভাবিক হলে আবার ভক্তদের জন্য ভোগের ব্যবস্থা শুরু করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

এই সিদ্ধান্তে হতাশ ভক্তরা। অনেকেই জানান, দূরদূরান্ত থেকে মায়ের ভোগ প্রসাদ পাওয়ার আশায় মন্দিরে আসেন। ভোগ না পেলে মন খারাপ নিয়ে ফিরে যেতে হবে। তাই দ্রুত গ্যাসের সমস্যার সমাধান করে আগের মতোই ভোগ প্রসাদের ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছেন তাঁরা।

Related articles

নবান্নের বৈঠকে মনোজ আগরওয়াল! প্রশ্ন উঠতেই মনোজকে মুখ্যসচিব ঘোষণা রাজ্যের

নবান্নের প্রশাসনিক বৈঠকে উপস্থিতিকে কেন্দ্র করে তীব্র বিতর্কের মুখে পড়লেন রাজ্যের নবনিযুক্ত মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল। সোমবার নবান্নে...

সোমনাথ মন্দির ভারতের আত্মগৌরবের প্রতীক: পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রীর

সোমনাথ মন্দির (Somnath Temple) ভারতের আত্মগৌরবের প্রতীক- সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime...

মন্ত্রিসভায় দফতর বণ্টন: একনজরে কাকে কোন দায়িত্ব

নতুন সরকারের (New State Govt.) প্রথম প্রশাসনিক বৈঠক শেষ হতেই মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পাঁচ সদস্যের মধ্যে দফতর বণ্টন করে...

অনিয়মের ‘চুলচেরা’ বিচার হবে: নবান্নে প্রথম দিনেই অবস্থান স্পষ্ট করলেন শুভেন্দু 

নবান্নে দায়িত্ব নেওয়ার পর প্রথম প্রশাসনিক বৈঠকেই মেজাজ স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার শীর্ষ আমলাদের সঙ্গে...