পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে রান্নার গ্যাসের দাম বেড়েছে অস্বাভাবিক হারে। এই পরিস্থিতিতে কোনও ভাবেই রান্নার গ্যাসের (domestic cylinder) কালোবাজারি (illegal hoarding) বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়ে দিয়েছেন সেই কালোবাজারি করা গ্যাস প্রয়োজনে তুলে নিয়ে এসে সাধারণ মানুষের কাছে বিলিয়ে দেওয়া হবে।

সেই পরিস্থিতিতে রাজ্যের সর্বত্র তৎপর রাজ্য পুলিশ। অবৈধভাবে রান্নার গ্যাস সিলিন্ডার (domestic gas cylinder) মজুতের (illegal hoarding) অভিযোগে গ্রেফতার করা হল এক ব্যক্তিকে। বুধবার সকালে বনগাঁ পুলিশ জেলার এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও গোপালনগর থানা পুলিশ অবৈধ গ্যাস কারবারের বিরুদ্ধে অভিযান চালিয়ে গোপালনগর থানার চালকি এলাকা থেকে এক ব্যক্তিকে ১৮ টি রান্নার গ্যাস সিলিন্ডারসহ গ্রেফতার করে।


পুলিশ জানিয়েছে ধৃত ব্যক্তির নাম বিশু শেখ। অভিযুক্ত নিজের বাড়িতে ১৮ টি গ্যাস ভর্তি সিলিন্ডার মজুত করে রেখেছিল। পুলিশের তদন্তে উঠে আসে, ওই ব্যক্তি অবৈধভাবে গ্যাস মজুত করে গ্যাস চালিত গাড়িতে ভরার কাজে ব্যবহার করছিল।

–

–

–

–

–

–


