Thursday, March 12, 2026

বাংলাকে যাঁরা ভালবাসেন…: রাজ্যপালকে ‘ভালো থাকার পাসওয়ার্ড’ জানালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

“বাংলাকে যাঁরা ভালবাসেন, বাংলাও তাঁদের ভালবাসে”-শপথগ্রহণ অনুষ্ঠানেই বাংলার নবনিযুক্ত রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) সঙ্গে প্রথম সাক্ষাতেই বললেন মুথ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার, বেলা ১১ নাগাদ লোকভবনে পশ্চিমবঙ্গের ২২ তম  রাজ্যপাল হিসেবে শপথ নেনে রবি। অনুষ্ঠানের পরেই তাঁর মুখোমুখি হয়ে তাঁকে বাংলায় ভালো থাকার পাসওয়ার্ড জানান মুখ্যমন্ত্রী। 

৩ বছর ৪মাস বাংলার দায়িত্ব সামলানোর পরে ৫ মার্চ আচমকাই রাজ্যপালের পদ থেকে ইস্তফা দেন সি ভি আনন্দ বোস (C V Ananda Bose)। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয় তামিলনাড়ুর রাজ্যপাল (Tamilnadu Governor) আর এন রবিকে (R N Rabi)। পরে তামিলনাড়ু থেকে সরিয়ে রবিকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল (West Bengal Governor) হিসেবে নিযুক্ত করা হয়। নাগাল্যান্ড ও তামিলনাড়ুর রাজ্যপাল থাকাকালীন সেখানকার অবিজেপি সরকারের সঙ্গে বারবার সংঘাতে জড়ান রবি। বিশেষ করে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিনকে উত্যক্ত করেন বলে অভিযোগ। 

এদিন শপথগ্রহণের পরই থ্রোন রুম থেকে বেরিয়ে ভিজিটার্স রুমে চলে যান রাজ্যপাল। তবে, প্রথা মেনে তাঁর সঙ্গে যাননি মুখ্যমন্ত্রী। থ্রোন রুমেই কিছুক্ষণ থেকে লোকভবন থেকে মমতা বেরিয়ে যাওয়ার সময় মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী জানান, রাজ্যপাল চা-চক্রের জন্য ভিজিটার্স রুমে অপেক্ষা করছেন। মুখ্যমন্ত্রী থ্রোন রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় করিডরে সস্ত্রীক রাজ্যপালের সঙ্গে তাঁর দেখা হয়। কারণ তাঁরা তখন মুখ্যমন্ত্রীকেই স্বাগত জানাাতে আসছিলেন। তাঁদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন মুখ্যমন্ত্রী। পরিয়ে দেন মুখ্যমন্ত্রী উত্তরীয়।

এর পরেই সংবাদ মাধ্যমের ফ্ল্যাসের ঝলকানির মধ্যেই মমতা বার্তা দেন, “বাংলাকে যাঁরা ভালবাসেন, বাংলাও তাঁদের ভালবাসে”। রাজনৈতিক মহলের মতে, রবিকে বাংলায় ভালো থাকার পাসওয়ার্ড জানালেন মুখ্যমন্ত্রী।

spot_img

Related articles

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতারি এড়াতে হাই কোর্টে শামিম, কী বললেন বিচারপতি

খোলসের আড়াল ছেড়ে বেরিয়ে নিজেই আদালতের দ্বারস্থ বামপন্থী আইনজীবী ফিরদৌস শামিম (Firdous Shamim)। এক জুনিয়র সহকর্মী আইনজীবীকে যৌন...

ভারতীয় জাহাজকে আদৌ কি ছাড়পত্র দিয়েছে ইরান, প্রশ্ন জিইয়ে রাখলেন বিদেশমন্ত্রকের মুখপাত্র

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে ভারতের জ্বালানি সংকট। ঠিক যখন বিরোধীরা এই নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়াচ্ছে, তখন...

বস্তারে কোটি টাকার সোনা-নগদসহ ১০৮ মাওবাদীর আত্মসমর্পণ

আত্মসমর্পণ করলেন ১০৮ জন মাওবাদী! মাথার মিলিত দাম ছিল ৩ কোটি ৬১ লক্ষ, এছাড়া উদ্ধার হয়েছে এক কেজি...

বিহারে সরকারি চাকরির পরীক্ষার অ্যাডমিট কার্ডে কুকুরের ছবি

চূড়ান্ত গাফিলতির নিদর্শন! সরকারি চাকরি পরীক্ষার অ্যাডমিট কার্ড (Admit Card) হাতে পেয়ে হতভম্ব বিহারের এক যুবকের। রীতেশ কুমার...