Wednesday, May 13, 2026

বিকাশ ভবন অভিযান ঘিরে উত্তেজনা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের

Date:

Share post:

রাজ্য সরকারের উদ্যোগে যখন বাংলায় শিক্ষক নিয়োগ হচ্ছে। তখন একাংশের উস্কানিতে উত্তেজনা ছড়াচ্ছে। বৃহস্পতিবার (Thursday) বিকাশ ভবনের (Bikash Bhavan) সামনে বিক্ষোভ নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখালেন আপার প্রাইমারি শিক্ষক (Upper Primary Teacher) ওয়েটিং লিস্টে (Waiting List) থাকা চাকরিপ্রার্থীদের। বিকাশ ভবনের মেন গেটের সামনে অবস্থান বিক্ষোভে বসেন তাঁরা। সরাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে বিক্ষোভকারীদের।

২০১৬ সালের আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের মেধাতালিকায় অন্তর্ভুক্ত প্রার্থীদের নিয়ে ডিভিশন বেঞ্চ (Division Bench) ৪ সেপ্টেম্বর (September) ২০২৫ তারিখে একটি চূড়ান্ত নির্দেশ দেয়। সেই নির্দেশে জানানো হয়, মোট ১৪ হাজার ৫২ জন প্রার্থীর মধ্যে থেকে ১,২৪১ জন প্রার্থীর অবিলম্বে কাউন্সেলিং (Councelling) ও জয়েনিং (Joining) প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই নির্দেশ কার্যকর করার দাবিতেই চাকরিপ্রার্থীরা বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছেন।

এই দাবিতেই বৃহস্পতিবার বিকাশ ভবনের (Bikash Bhavan) সামনে জড়ো হন ওয়েটিং লিস্টে থাকা বহু চাকরিপ্রার্থী। বিকাশ ভবনের মেন গেটের সামনে বসে তারা অবস্থান বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভকারীদের দাবি, আজকের মধ্যেই তাদের কাউন্সেলিং ও জয়েনিং প্রক্রিয়া শেষ করতে হবে। তা না হলে তারা বিকাশ ভবনের সামনে রাতভর অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন।

চাকরিপ্রার্থীরা আরও জানান, দাবি মানা না হলে পরবর্তী সময়ে তারা আরও বড় কর্মসূচির ডাক দেবেন। পুলিশ বিক্ষোভকারীদের সরাতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ধস্তাধস্তি বেধে যায়। তাঁরা জোর করে বিকাশ ভবনে ঢোকার চেষ্টা করবেন বলেও জানান পুলিশকে। ঘটনাকে কেন্দ্র করে বিকাশ ভবন চত্বরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Related articles

২০ মে সারাদেশে বন্ধ থাকবে ওষুধের দোকান! ধর্মঘটের ডাক AIOCD-এর

২০ মে (বুধবার) দেশজুড়ে ওষুধ ধর্মঘটের ডাক দিল অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস (AIOCD)। এই ধর্মঘটে...

ঝড়-বৃষ্টির দুর্যোগ কাটিয়ে রাজ্যে বাড়ছে তাপমাত্রা!

কালবৈশাখীর আমেজ এখন অতীত, ভরা গ্রীষ্মের মরশুমে উষ্ণতা বৃদ্ধির সম্ভাবনা রাজ্যের সব জেলায়। কলকাতাসহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস...

মোহনবাগান মানেই টুটু বোস: প্রয়াত প্রাক্তন সভাপতিকে শেষ শ্রদ্ধা জানিয়ে পরিবারকে সমবেদনা মুখ্যমন্ত্রীর

মোহনবাগানের প্রাক্তন সভাপতি (Former Mohun Bagan President) স্বপনসাধন বোসের (SwapanSadhan Bose) মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবলমহল। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ...

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, পাশের হার কমল ৩.১৯ %

প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল(CBSE Result 2026)। এবছর পাশের হার অনেকটাই কমেছে। চলতি বছর পাশের হার ৮৫.২০...