Wednesday, May 13, 2026

রাষ্ট্রপতির সফর ঘিরে বিতর্ক! সরানো হল দার্জিলিঙের জেলাশাসককে

Date:

Share post:

উত্তরবঙ্গে রাষ্ট্রপতির সাম্প্রতিক সফর ঘিরে তৈরি হওয়া প্রশাসনিক টানাপোড়েনের মাঝেই বড়সড় রদবদল ঘটল দার্জিলিঙের জেলাশাসক পদে। সোমবার এক নির্দেশিকা জারি করে বর্তমান জেলাশাসক মণীশ মিশ্রকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর জায়গায় পাহাড়ের নতুন জেলাশাসক হিসেবে দায়িত্ব নিচ্ছেন সুনীল আগরওয়াল। তিনি এর আগে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের (এনবিডিএ) বিশেষ সচিব পদে কর্মরত ছিলেন। অন্যদিকে, ডিএম পদে থাকা মণীশ মিশ্রকে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের স্পেশাল সেক্রেটারি পদে পাঠানো হয়েছে। এই দুই অফিসারকে দ্রুত তাঁদের নতুন পদে যোগ দেওয়ার কথা বলা হয়েছে।

তবে কেবল বদলিই নয়, নবান্ন সূত্রে খবর, শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর এবং দার্জিলিঙের সদ্য প্রাক্তন জেলাশাসক মণীশ মিশ্রকে ডেপুটেশনে চেয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। দিল্লির এই পদক্ষেপকে কেন্দ্র করে রাজ্য রাজনীতির অন্দরে নতুন করে শোরগোল শুরু হয়েছে।

প্রশাসনিক মহলের মতে, সম্প্রতি রাষ্ট্রপতির উত্তরবঙ্গ সফরের সময় নিরাপত্তা বা প্রোটোকল সংক্রান্ত কোনও বিচ্যুতি নিয়ে জলঘোলা হয়েছিল। সেই সফরের দায়িত্বে মূলত এই দুই আধিকারিকই ছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে ইতিপূর্বেই রাজ্য সরকারের কাছে চিঠি পাঠিয়ে তাঁদের ডেপুটেশনে পাঠানোর বিষয়ে মতামত চাওয়া হয়েছে। সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে গুরুত্বপূর্ণ পদে থাকা এই দুই দুঁদে আধিকারিককে রাজ্য সরকার আদৌ কেন্দ্রের হাতে ছাড়বে কি না, তা নিয়ে তৈরি হয়েছে প্রবল সংশয়।

আরও পড়ুন – হরমুজে ভারতকে ছাড় দিচ্ছে ইরান: প্রতিশ্রুতি ইরানি রাষ্ট্রদূতের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সব শক্তি অন্তরেই রয়েছে: ‘ব্রেভ’ লিখে সাহসী হওয়ার বার্তা মমতার

বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদলের পরে ভোট পরবর্তী হিংসা রাজ্য তথা সমাজের একটি শ্রেণিকে বিপদের মুখে ফেলেছে। কেন্দ্রীয় সরকারের...

বিদেশি খেলানো থেকে স্পনসর আনা, ঐতিহ্যের মোহনবাগানে আধুনিকতার দিশারী টুটু

মোহনবাগান এবং টুটু বোস (Tutu Bose), তিন দশকের বেশি সময়ে নাম দুটো সমার্থক হয়ে গিয়েছে। ঐতিহ্যের মোহনবাগান ক্লাবে...

ছাব্বিশের নির্বাচনে জয়ীদের আজ বিধানসভায় শপথগ্রহণ

বাংলার বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি (BJP)। গত পঁচিশে...

জীবন যুদ্ধে হার মানলেন, টুটুহীন মোহনবাগান

লড়াই শেষ, জীবনযুদ্ধে হার মানলেন স্বপন সাধন বোস। ভারতীয় ফুটবলে যিনি পরিচিত টুটু(Tutu Bose) নামে। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস...