Sunday, March 15, 2026

মার্চ থেকে বকেয়া ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা: ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

আইনি প্রক্রিয়া ও একাধিক প্রতিকূলতার মধ্যেই রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের জন্য ডিএ দেওয়ার ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাম আমল থেকে যে বকেয়া রয়েছে রাজ্যের সরকারি কর্মীদের তা এবার বর্তমান সরকারই দেবে। রাজ্যের তরফে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকারি কর্মীদের পাশে থাকার বার্তা রাজ্যের মুখ্যমন্ত্রীর (Chief Minister of West Bengal)। রাজ্যের অর্থ দফতরের নির্দেশিকা অনুযায়ী সেই ডিএ (Dearness Allowance) দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী। মার্চ থেকেই ডিএ (DA) পাবেন কর্মীরা, জানান তিনি।

বাংলার শিশু থেকে বৃদ্ধ, মহিলা, যুবক, সামাজিক ক্ষেত্রের সব স্তরে মানুষের জন্য প্রতি নিয়ত চিন্তা করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের জন্য রাজ্যের প্রায় শতাধিক প্রকল্প চালু রেখেছেন তিনি। সেই সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের পাশেও প্রতিটি সময়ে দাঁড়িয়েছে রাজ্যের প্রশাসন। যেভাবে এসআইআর প্রক্রিয়া চলাকালীন রাজ্য সরকারি কর্মীদের উপর চাপ বাড়িয়েছে নির্বাচন কমিশন, একের পর এক বিএলও-র মৃত্যু হয়েছে, সেখানেও সরকারি কর্মীদের জন্য সরব হয়েছেন মুখ্যমন্ত্রী নিজে। এবার তাঁদের দাবি মেনে যেভাবে বকেয়া ডিএ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, সেই প্রতিশ্রুতিই পূরণ করলেন তিনি।

এই রাজ্যে আগের বাম আমল থেকে প্রাপ্য ডিএ থেকে বঞ্চিত রাজ্য সরকারি কর্মীরা। অন্যদিকে ২০২১ সালে রাজ্যে বিধানসভা ভোটে বাংলা দখল করতে না পেরে প্রতিহিংসায় রাজ্যের ২ লক্ষ কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্রের মোদি সরকার। সেই পরিস্থিতিতেও সব প্রকল্প চালিয়ে নিয়ে যাচ্ছে রাজ্য সরকার। সরকারি কর্মীরা বকেয়া ডিএ-র দাবি জানালে রাজ্যের তরফে সুপ্রিম কোর্টে কিছুটা সময় চাওয়া হয়।

আরও পড়ুন : রাজ্যে তিন দফায় নির্বাচনের সম্ভাবনা, খবর কমিশন সূত্রে

তবে এবার সব দোটানার অবসান করে ডিএ-র ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি জানান, আমি অত্যন্ত খুশির সঙ্গে জানাচ্ছি যে আমাদের মা-মাটি-মানুষের সরকার তাঁদের সকল রাজ্য সরকারি কর্মী, পেনশনভোগী এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলির লক্ষ লক্ষ শিক্ষক ও অশিক্ষক কর্মীর পাশাপাশি সকল সরকারি সাহায্যপ্রাপ্ত সংস্থা যেমন পঞ্চায়েত, পুরসভা ও অন্যান্য স্থানীয় প্রশাসনের কর্মীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করছে। তাঁরা তাঁদের রোপা ২০০৯ ডিএ (ROPA 2009 DA) পাবেন ২০২৬ সালের মার্চ মাস থেকেই, অর্থ দফতরের বিজ্ঞপ্তিতে জারি করা পদ্ধতি মেনেই।

spot_img

Related articles

৪ রাজ্য, ১ কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন নির্ঘণ্ট: ফলাফল ঘোষণা একই দিনে

একটি কেন্দ্র শাসিত অঞ্চলসহ চার রাজ্যে ভোটের নির্ঘন্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। বাংলায় এবার দুই দফায় (two phases)...

১৭০ দিন পরে ঘরে ফিরলেন সোনম, আবেগঘন পোস্ট স্ত্রী গীতাঞ্জলির

শেষ পর্যন্ত লাদাখের পরিবেশ আন্দোলনকর্মী সোনম ওয়াংচুককে (Sonam Wangchuk) জেলমুক্ত করতে বাধ্য হয়েছে অমিত শাহর দফতর। প্রমাণিত হয়েছে...

পুলিশের উর্দি গায়ে রাজনীতিক কুণাল! ‘ফাঁদ’ পাততে তৈরি নেতা-অভিনেতা

সাংবাদিকতার পাশাপাশি তুখোড় রাজনীতিবিদ হিসেবে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে (Kunal Ghosh) সকলেই চেনেন। সম্প্রতি তাঁকে অতিপরিচিত...

পুরোহিত, মুয়াজ্জিনদের পাশে রাজ্য সরকার: ভাতা বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরও এক জনহিতৈষী সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। যুবসাথী প্রকল্প চালু এবং লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির পর...