Thursday, June 25, 2026

আলিপুরদুয়ারে আদিবাসী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা, প্রতিবাদে পথে তৃণমূল

Date:

Share post:

আলিপুরদুয়ার জেলার শামুকতলা থানার অন্তর্গত একটি গ্রামে ৬১ বছরের এক আদিবাসী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক বিজেপি নেতার আত্মীয়কে। শনিবার রাতে অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত তপনকুমার দাসকে গ্রেফতার করে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে জেলাজুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত তপনকুমার দাস স্থানীয় এক বিজেপি নেতার আত্মীয়। তিনি আলিপুরদুয়ার-পঞ্চায়েত সমিতির বিরোধী নেত্রী অনিতা দাসের দেওর বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, শনিবার সন্ধ্যার পরে ওই বৃদ্ধাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে অভিযুক্ত নিজের বাড়িতে নিয়ে যায়। সেই সময় বাড়িতে অন্য কেউ উপস্থিত ছিল না বলে অভিযোগ। অভিযোগ, সেই সুযোগেই বৃদ্ধাকে ধর্ষণ করা হয়। বৃদ্ধার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে অভিযুক্তকে আটক করে। পরে বৃদ্ধার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয় এবং বিষয়টি পুলিশকে জানানো হয়। অভিযোগের ভিত্তিতেই পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে।

এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার এলাকায় প্রতিবাদ মিছিল করে তৃণমূল কংগ্রেস। আলিপুরদুয়ার-ব্লকের টোটোপাড়া গ্রামপঞ্চায়েত এলাকায় মিছিল হয়। মিছিলে উপস্থিত ছিলেন জেলা যুব তৃণমূল সভাপতি সমীর ঘোষসহ দলের স্থানীয় নেতৃত্ব। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানানো হয়। এদিকে, রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বরাইকও সাংবাদিক বৈঠক করে ঘটনার তীব্র নিন্দা করেন। তিনি দোষীর দ্রুত বিচার কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। ঘটনাটি নিয়ে রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

আরও পড়ুন- রাজ্য প্রশাসনে বড় রদবদল: ৭ আইএএস অফিসারের বদলির নির্দেশ নবান্নের

_

_

_

_

_

_

_

Related articles

১৫ বছরের যাত্রাপথে ইতি, চ্যানেলের বিরুদ্ধে বিস্ফোরক রচনা

অপেশাদার মানসিকতা! ১৫ বছরের যাত্রাপথে 'এন্ডিং লাইন' রচনার (Rachana Banerjee)। রাজনৈতিক ক্যারিয়ারের মাঝেও সময় বের করে এপিসোড ব্যাঙ্কিং...

শূন্য পদে নিয়োগ, রাজ্য নির্বাচন কমিশনের দায়িত্বে কৃষ্ণ গুপ্তা

রাজ্যের বিভিন্ন পুরসভার নির্বাচন (Municipal Elections) আয়োজনের প্রস্তুতির মধ্যেই প্রশাসনিক ক্ষেত্রে বড় সিদ্ধান্ত। রাজ্য নির্বাচন কমিশনের (State Election...

প্রবল বৃষ্টিতে ব্যাহত তারাতলার বিপর্যয়ের উদ্ধারকাজ

তারাতলায় (Taratala) উদ্ধার অভিযানের মধ্যেই নতুন চ্যালেঞ্জ হয়ে উঠল আবহাওয়া (Weather)। বৃহস্পতিবার (Thursday) দুপুরে আচমকা ঘন কালো মেঘে...

বিশ্বকাপের মধ্যেই অবসরের সিদ্ধান্ত, মেসি-রোনাল্ডোর রেকর্ড স্পর্শ ওচোয়া

চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারাল মেক্সিকো। তবে মেক্সিকোর জয়কে ছাপিয়ে চর্চায় উঠে এলেন গোলরক্ষক ওচোয়া(Guillermo Ochoa )। মেসি-রোনাল্ডোর...