Saturday, May 16, 2026

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

Date:

Share post:

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন ঘোষণার ১২ ঘণ্টার মধ্যে নির্দেশিকা জারি করে মুখ্যসচিব (Chief Secretary) ও স্বরাষ্ট্র সচিবের (Home Secretary) মতো দুই গুরুত্বপূর্ণ পদ থেকে আধিকারিকদের সরিয়ে দিল দিল্লির নির্বাচন কমিশন (Election Commission of India)। আদতে যে সব রাজ্যে বিজেপি ক্ষমতায় নেই সেখানে এভাবেই নির্বাচন কমিশনকে ব্যবহার করে বিজেপি, উদাহরণ তুলে ধরে সরব সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব (Akhilesh Yadav)।

রবিবার রাতে রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে সরিয়ে দেওয়া নিয়ে কোনও কারণ দেখাতে পারেনি নির্বাচন কমিশন। এরপরই সরব অখিলেশ। তিনি দাবি করেন, যখনই কোথাও নির্বাচন হয়, কেন্দ্রের বিজেপি সরকার যেখানে ক্ষমতায় নেই, সেখানে পুলিশের ডিজি (DGP) থেকে মুখ্যসচবিকে (Chief Secretary) সরাবে। কেন্দ্রের সরকার নির্বাচন কমিশনকে সেখানে কাজে লাগাবে।

আরও পড়ুন : নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

আদতে সবটাই যে রাজনৈতিক উদ্দেশ্যে তার প্রমাণ হিসাবে উত্তরপ্রদেশের (Uttarpradesh) উদাহরণ তুলে ধরেন অখিলেশ। তিনি জানান, উত্তরপ্রদেশে তো কখনও ডিজিপি (DGP) বদল হয় না। নির্বাচন কমিশনের কাছে তাঁর বিরুদ্ধে কত অভিযোগ দায়ের করা হয়েছে। যেসব আধিকারিকদের পরিবারের সদস্যরা নির্বাচনে লড়াই করেন, তাঁদের তো পদ থেকে সরানো হয় না। ফলে গোটা দেশ জানে নির্বাচন কমিশন বিজেপির কথাতেই কাজ করে। আমরা বিজেপির কর্মীদের ধরেছিলাম ফর্ম-৭ দিয়ে আমাদের ভোট কাটার চেষ্টা করার সময়। সেখানেও কোনও আধিকারিকের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে দেখা যায়নি নির্বাচন কমিশনকে, অভিযোগ অখিলেশের।

Related articles

রবিবার খোলা থাকছে বিদ্যাসাগর সেতু, নয়া নির্দেশিকা জারি পুলিশের 

রবিবার সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ থাকছে না বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu), পূর্ববর্তী নির্দেশিকা প্রত্যাহার করে জানিয়ে দিল...

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রী 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...