Sunday, May 17, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি বিমান হামলা, মৃত অন্তত ৪০০!

Date:

Share post:

রাতের অন্ধকারে ভয়ঙ্কর হামলা চালাল পাকিস্তান(Pakistan air strike in Afghanistan)! নিমেষের মধ্যেই হাসপাতালে মৃত্যু ৪০০ জনের, আহত ২৫০-র বেশি। সূত্রের খবর, পাকিস্তানের এয়ারস্ট্রাইকে কাবুলের এই হাসপাতালে ঝলসে মৃত্যু হয়েছে চিকিৎসক সহ অন্তত ৪০০ জনের। একাধিক বিস্ফোরণে জ্বলতে থাকে গোটা হাসপাতাল চত্বর। যদিও ইসলামাবাদের তরফ থেকে বলা হয়েছে, কোনও নিরীহ মানুষের উদ্দেশ্যে হামলা চালানো হয়নি। বেছে বেছে জঙ্গি ঘাঁটি টার্গেট করা হয়েছে।।

আফগানিস্তান সরকারের ডেপুটি মুখপাত্র হামদুল্লা ফিতরাত দাবি করেছেন একটি রিহ্যাব হাসপাতালে হামলা চালিয়েছে পাকিস্তান। ঘটনায় অন্তত ২৫০ জন আহত হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। সোমবার রাত ৯টা নাগাদ (স্থানীয় সময়) ওমিদ আসক্তি চিকিৎসা হাসপাতালে ওই হামলা চালানো হয়। ২ হাজার শয্যা বিশিষ্ট ওই হাসপাতালে মাদকাসক্তদের চিকিৎসা হয়। এদিনের এই হামলার ফলে মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্র বা হাসপাতালের একটি বড় অংশ ধ্বংস হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল সেই ছবি (সত্যতা যাচাই করা হয়নি) ।ফুটেজগুলিতে স্পষ্ট নিরাপত্তাবাহিনীর সদস্যেরা টর্চের আলোতে হাসপাতাল থেকে আহতদের উদ্ধার করছেন। হাসপাতালের একটি বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চারদিকে আগুন জ্বলছে এবং সেই আগুন  নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে দমকলকর্মীরা।

প্রসঙ্গত, সোমবার আফগানিস্তান এবং পাকিস্তান সীমান্তে দু’পক্ষের মধ্যে গুলির লড়াই হয়। ওই সংঘর্ষে আফগানিস্থানের চারজন নাগরিকের মৃত্যু হয়েছে। তারপরেই এই বিমান হামলা হয়। এই হামলা মানবিক নীতির সম্পূর্ণ বিরোধী বলেও জানিয়েছে তালিবান সরকার। উল্লেখ্য, এর আগেও পাকিস্তানের যুদ্ধবিমান পাক্তিয়ার সামরিক ঘাঁটি, কান্দাহার বিমানবন্দর, এবং কাবুলের বিভিন্ন জায়গায় বিমান হামলা চালিয়েছে। এমনকি কান্দাহার শহরের তালিবানের আল-বদর কর্পসের সদর দফতরেও হামলা চালানো হয়েছে।

 

Related articles

গোমাংস খাবেন না: পরামর্শ নাখোদা মসজিদের ইমামের, নিষিদ্ধ হোক রফতানি, মন্দিরেও বলি বন্ধের আর্জি

রাজ্যে ১৯৫০ সালের আইন কার্যকর করে প্রকাশ্যে জবাই বন্ধের নির্দেশ দিয়েছে সরকার (State Government)। নির্দেশকে স্বাগত জানিয়ে শুধু...

বিজেপির বিজয় মিছিল থেকে হামলা! নায়ারণগড়ে ভাঙল পরপর দোকান

ফের একবার ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার সাধারণ ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুরের পরে এবার পশ্চিম মেদিনীপুর। রাতের অন্ধকারে যেভাবে আগেও...

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...

পেট্রোল-ডিজেলের পরে CNG: রাজধানীতে দুদিনে ৩ টাকা বাড়ল দাম

দেশের রাজধানী শহরকে দূষণমুক্ত করতে দীর্ঘদিন ধরে সিএনজি-র ব্যবহারে জোর দেওয়া হয়েছে। অথচ রাজধানী দিল্লিতে সেই সিএনজি এখন...