Sunday, May 17, 2026

অবসরপ্রাপ্ত আধিকারিকদের পুনর্নিয়োগের খতিয়ান চাইল কমিশন

Date:

Share post:

অবসরের পর পুনরায় নিয়োগ পাওয়া আধিকারিকদের নিয়ে বিতর্কের আবহেই রাজ্যের কাছে বিস্তারিত তথ্য তলব করল নির্বাচন কমিশন। নবান্ন সূত্রে খবর, বিভিন্ন দফতরে ‘এক্সটেনশন’-কর্মরত অবসরপ্রাপ্ত আধিকারিকদের পূর্ণাঙ্গ তালিকা চেয়ে পাঠানো হয়েছে। এর মধ্যে প্রাক্তন আইএএস আইপিএস আধিকারিকদের তথ্যও অন্তর্ভুক্ত রয়েছে।

এই মর্মে কর্মিবর্গ প্রশাসনিক সংস্কার দফতরকে চিঠি দিয়েছে কমিশন। সেখানে দ্রুত রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের নির্দেশের পরই নবান্ন থেকে রাজ্যের সব দফতরে বার্তা পাঠানো হয়েছে। সেই অনুযায়ী, প্রতিটি দফতর তাদের অধীনস্থ ডাইরেক্টরেটগুলিতে বর্তমানে কর্মরত অবসরপ্রাপ্ত আধিকারিকদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, কোন দফতরে কতজন অবসরপ্রাপ্ত আধিকারিক পুনরায় নিয়োগ পেয়েছেন, তাঁরা কী দায়িত্বে রয়েছেন এবং অবসরের পর কতদিন ধরে কাজ করছেন—এই সমস্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে। সমস্ত দফতর থেকে তথ্য সংগ্রহের পর তা একত্রিত করে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে পাঠানো হবে।

হঠাৎ করে এই তথ্য চাওয়ার কারণ নিয়ে জল্পনা শুরু হয়েছে প্রশাসনিক মহলে। অনেকের মতে, নির্বাচন প্রক্রিয়ার সময়ে এই আধিকারিকরা সরাসরি কোনও নির্বাচনী কাজে যুক্ত রয়েছেন কি না, তা খতিয়ে দেখতেই কমিশনের এই উদ্যোগ। তবে এই তথ্যের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ কী হতে পারে, তা এখনও স্পষ্ট নয়। প্রশাসনের একাংশের দাবি, অভিজ্ঞতার প্রয়োজনে রাজ্যের প্রায় প্রতিটি দপ্তরেই অবসরপ্রাপ্ত আধিকারিকদের নির্দিষ্ট মেয়াদের জন্য পুনরায় নিয়োগ করা হয়েছে। অনেক ক্ষেত্রে তাঁরা উপদেষ্টা হিসেবেও কাজ করছেন। অর্থ দফতরের মতো বড় দপ্তরগুলিতে ডাইরেক্টরেট মিলিয়ে শতাধিক অবসরপ্রাপ্ত আধিকারিক বর্তমানে দায়িত্বে রয়েছেন বলেও সূত্রের দাবি। নির্বাচনের মুখে এই তথ্য তলবকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে প্রশাসনিক মহল।

আরও পড়ুন- সংগঠনেই আস্থা: নয় জেলায় জেলা পরিষদ সভাধিপতিরাই তৃণমূলের প্রার্থী

_

_

_

_

_

_

Related articles

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...