Tuesday, May 19, 2026

ভোটের আগে প্রস্তুতি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের বৈঠক সিইও দফতরে 

Date:

Share post:

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রশাসনিক প্রস্তুতি পর্যালোচনায় বুধবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে অনুষ্ঠিত হল উচ্চপর্যায়ের বৈঠক। নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা ও সামগ্রিক ব্যবস্থাপনা কতটা প্রস্তুত, তা খতিয়ে দেখতেই এই বৈঠক ডাকা হয় বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের বিশেষ পর্যবেক্ষক এন কে মিশ্র, রাজ্য পুলিশের মহানির্দেশক সিদ্ধিনাথ গুপ্ত, আইনশৃঙ্খলা বিভাগের এডিজি অজয় মুকুন্দ রানাডে এবং কলকাতা পুলিশের কমিশনার অজয় কুমার নন্দ-সহ একাধিক শীর্ষ পুলিশ আধিকারিক। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর সমন্বয়ের দায়িত্বে থাকা আধিকারিক এবং ট্রাফিক বিভাগের আইজি-সহ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কর্তাদেরও বৈঠকে দেখা যায়।

নির্বাচন কমিশন সূত্রে খবর, বৈঠকে মূলত আইনশৃঙ্খলা পরিস্থিতি, কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের রূপরেখা, সংবেদনশীল এলাকা চিহ্নিতকরণ এবং সামগ্রিক নির্বাচনী প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ভোটের আগে সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, সেই বিষয়েও আলোকপাত করা হয়েছে।

বৈঠক শেষে রাজ্য পুলিশের মহানির্দেশক সিদ্ধিনাথ গুপ্ত জানান, রাজ্যের হাতে বর্তমানে কত সংখ্যক পুলিশ বাহিনী রয়েছে, সেই সংক্রান্ত তথ্য কমিশনের তরফে চাওয়া হয়েছে। ওই তথ্যের ভিত্তিতেই কেন্দ্রীয় বাহিনীর চূড়ান্ত মোতায়েন পরিকল্পনা তৈরি করা হবে।

ইতিমধ্যেই রাজ্যে দুই দফায় ভোটের সূচি ঘোষণা হয়েছে। তার প্রেক্ষিতে প্রশাসনিক প্রস্তুতি আরও জোরদার করতে কমিশনের তরফে ধারাবাহিকভাবে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রশাসনিক মহলের মতে, এই বৈঠক সেই প্রস্তুতি প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ।

আরও পড়ুন – ভোটের লড়াইয়ে মুখোমুখি ‘মা-ছেলে’, ডাবগ্রাম-ফুলবাড়িতে সম্পর্কের অগ্নিপরীক্ষা

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ক্রীড়া ক্ষেত্রে পরিকাঠামোর উন্নতিতে জোর নিশীথের, বাড়ল আর্থিক পুরস্কারের অঙ্কও

বিগত ১৫ বছরে খেলাধূলায় পিছিয়ে পড়া বাংলাকে চাগিয়ে তুলতে আসরে নতুন ক্রীড়া দফতর। খেলোয়াড়দের উৎসাহিত করতে একাধিক নতুন...

সংরক্ষণে কাটছাঁট: প্রকাশিত রাজ্যের নতুন ওবিসি তালিকা

কলকাতা হাই কোর্ট পর্যন্ত বারবার পূর্বতন রাজ্য সরকার ও বর্তমান শাসক দল লড়াই চালিয়েছিল ওবিসি সংরক্ষণের স্বচ্ছ তালিকা...

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের আধিকারিকের রহস্যমৃত্যু

বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের এক আধিকারিকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য। মঙ্গলবার চট্টগ্রামের খুলশি এলাকায় ভারতের সহকারী হাইকমিশনের অফিস থেকে ওই...

ইংল্যান্ডের মাটিতে নয়া ইতিহাস! লন্ডনে ভারতীয় বংশোদ্ভূত তুষার হলেন সর্বকনিষ্ঠ মেয়র

ইংল্যান্ডের মাটিতে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত তুষার কুমার । লন্ডনের এলস্ট্রি এবং বোরহামউড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন...