Friday, May 22, 2026

বাংলা পথ জানে, পথে চলে, পথ দেখায়: ১০ প্রতীজ্ঞা প্রকাশ করে বার্তা অভিষেকের

Date:

Share post:

প্রকল্প উদ্ভাবন করে বাংলা। পরে সেই প্রকল্পই সারা দেশ এমনকি কেন্দ্রের সরকারও অনুসরণ করে, এমনটার একাধিক উদাহরণ রয়েছে। তবে বাংলা সেখানেই থেমে নেই। তৃণমূল সরকারের আমলে তৃণমূল নেত্রী প্রতিটি ধাপে সমস্যা সমাধান করতে গিয়ে রাজ্যের মানুষের জন্য প্রকল্প এনেছেন, এনে চলেছেন। আরও যে সব প্রতিশ্রুতি তিনি বিধানসভা নির্বাচনের (West Bengal assembly election) আগে দিচ্ছেন তা নিয়েই শুক্রবার তৃণমূলের তরফে প্রকাশিত হল ১০ প্রতীজ্ঞা (commitment)। আর এর মধ্যে দিয়ে বাংলা নতুন করে পথে দেখাবে। এবং সেই পথে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাত শক্ত করার জন্য আহ্বান জানালেন তৃণমূল সর্বভারতী সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

শুক্রবারই বিধানসভা নির্বাচনের ইস্তাহার (TMC manifesto) প্রকাশ করে তৃণমূল কংগ্রেস। সেই ১০ প্রতীজ্ঞার উল্লেখ করে অভিষেক দাবি করেন, বাংলা প্রত্যয়ের সঙ্গে পথ জানে, সেই পথে চলে এবং পথ দেখায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ১০ প্রতীজ্ঞা সেই নীতিকেই প্রতিফলিত করে যা আমাদের মানুষের বাস্তব জীবন, প্রয়োজন ও বাস্তবতায় গভীরভাবে জুড়ে থাকে।

এই প্রতীজ্ঞার বর্ণনা করতে গিয়ে অভিষেক জানান, এ হল সহানুভূতির সঙ্গে উচ্চাকাঙ্ক্ষার এক মিশেল যার মাধ্যমে নারী, যুব সমাজ, কৃষক ও বয়স্কদের সম্মান ও সুযোগের সঙ্গে ক্ষমতায়ন হয়। প্রত্যেক গৃহস্থকে পাকা ঘর ও পাইপ লাইনে জল সরবরাহ, দুয়ারে চিকিৎসার মাধ্যমে ঘরের সামনে স্বাস্থ্য পরিষেবা নিয়ে যাওয়া, আধুনিক পরিকাঠামোর মাধ্যমে সরকারি স্কুলগুলির উন্নয়ন এই লক্ষ্যের অংশ।

আরও পড়ুন : বাংলা ভেঙে নতুন রাজ্যের ছক! ভোটের পরেই ডিলিমিটেশন: বিস্ফোরক অভিযোগ মমতার

সাধারণ মানুষের মূলগত প্রয়োজনীতার পাশাপাশি রাজ্যের উন্নয়ের যে বার্তা ১০ প্রতীজ্ঞায় বর্তমান, তার উল্লেখ করে অভিষেক দাবি করেন, বৃহত্তর শিল্পের জন্য উদ্যোগের সঙ্গে শক্তিশালী প্রশাসনিক দক্ষতার যৌথ উদ্যোগের মিশেলের মাধ্যমে এটি এমন এক ভবিষ্যতের পথ তৈরি করে যা উন্নয়নমূলক ও অন্তর্ভুক্তিমূলক। এই সব পরিকল্পনা হঠাৎই একদিনে তৈরি হয়নি, বরঞ্চ নিত্য সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে নেওয়া হয়েছে। এখন আমাদের সকলের সম্মিলিত দায়িত্ব বাংলার উন্নয়নে নিরলস পরিশ্রম করে চলা দুটি হাতকে শক্ত করে এই প্রতীজ্ঞাকে (commitment) বাস্তবায়িত করা।

Related articles

বন্দুকবাজের গুলিতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত...

চন্দ্রনাথ খুনে চরম নাটকীয় পরিস্থিতি! ছাড়া পেলেন অভিযুক্ত রাজ সিং, কিন্তু কেন?

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে চরম নাটকীয় পরিস্থিতি! নামের সামান্য ভুলে এক সম্পূর্ণ নির্দোষ যুবককে এতদিন জেল খাটতে হল। অবশেষে...

প্রশাসনে বড় রদবদল! বিধাননগর ও আসানসোলে নতুন পুর কমিশনার

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বিধাননগর এবং আসানসোল পুরসভার শীর্ষ পদে আনা হল নতুন কমিশনারদের। একই সঙ্গে...

২২ বছরের শাপমুক্তি, আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

২২ বছরের অপেক্ষার অবসান। দেশের সেরা লিগে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। ইন্টার কাশীকে ২-১ গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল।ডার্বির দলের...