Friday, May 22, 2026

শরীরে ভয়াবহ আঘাত: আরজিকরে লিফটে আটকে মৃত্যুতে লিফটম্যানকে আটক করে তদন্ত

Date:

Share post:

লিফটের ভিতর ঢুকে গিয়ে কিভাবে মৃত্যু হল দমদমের অরূপ বন্দ্যোপাধ্যায়ের? ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে অনেক প্রশ্নের উত্তর মিলবে, দাবি করেছিলেন আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের (R G Kar Medical College and Hospital) ভাইস প্রিন্সিপাল সপ্তর্ষি বন্দোপাধ্যায় (Saptarishi Bandyopadhyay)। শুক্রবার ময়নাতদন্তে (post mortem) রিপোর্ট আসতেই আটক করা হল হাসপাতালের লিফটম্যান (liftman) সহ পাঁচজনকে। ঘটনার বিস্তারিত রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের।

চিকিৎসায় গাফিলতের অভিযোগ নয়, হাসপাতালে এসে সাধারণ লিফটের পরিষেবার কারণে মৃত্যু এক ব্যক্তির। যাকে ঘিরে ফের একবার পরিকাঠামোগত রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠেছে। শুক্রবার ভোরে যে পরিস্থিতিতে অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়, তাতে প্রশ্ন তুলেছেন খোদ আরজিকরের ভাইস প্রিন্সিপাল সপ্তর্ষি বন্দোপাধ্যায়। মূলত দুটি প্রশ্ন তোলেন তিনি। প্রথমত, লিফট (lift) কিভাবে কোনও তলায় দাঁড়ানোর বদলে প্যানেলে চলে গিয়েছিল। দ্বিতীয়ত, ঘটনার সময় কোথায় ছিলেন কর্তব্যরত লিফটম্যান (liftman)।

হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছিল ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ (CCTV footage) এবং মৃতের ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে অনেক প্রশ্নের উত্তর মিলতে পারে। আর সেখানেই দেখা গেল ময়না তদন্তের এক মর্মান্তিক রিপোর্ট। যেখানে মৃত অরূপ বন্দ্যোপাধ্যায়ের শরীরে অন্তত ২৫টি আঘাতের উল্লেখ রয়েছে। যার মধ্যে ফুসফুস ও কিডনি ফেটে যাওয়ার উল্লেখ রয়েছে। এছাড়াও হার্ট এবং পাঁজরে গভীর আঘাত রয়েছে। পাঁজরের হাড় ভেঙে গুঁড়িয়ে যাওয়ার উল্লেখ রয়েছে।

এই পরিস্থিতিতে সিসিটিভি ফুটেজের সঙ্গে এই ময়নাতদন্তের রিপোর্ট মিলিয়ে কোন পথে আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষ তদন্ত করবেন তা হাসপাতালের বিষয়। তবে সোমবার সকালের মধ্যে তাঁদের সেই রিপোর্ট স্বাস্থ্য ভবনে জমা দিতে হবে। ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের পর হাসপাতালে তিনজন লিফটম্যান এবং দুজন নিরাপত্তা রক্ষীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে কলকাতা পুলিশ (Kolkata police)।

আরও পড়ুন : আরজি কর হাসপাতালের লিফটে আটকে অস্বাভাবিক মৃত্যু, ঘটনাস্থলে টালা থানার পুলিশ

তবে রক্ষণাবেক্ষণের প্রশ্ন উঠতেই লিফটম্যান সম্পর্কে প্রশ্ন তুলেছেন ভাইস প্রিন্সিপাল। পিডব্লিউড-র অধীনে চুক্তিভিত্তিক কর্মী থাকলেও লিফটম্যান পদে ২৪ ঘন্টা একজন নিযুক্ত থাকেন। লিফটে কোনও যান্ত্রিক ত্রুটি থাকলে তা নিয়ে তদন্তের আশ্বাস দেন তিনি। সেই সঙ্গে প্রশ্ন তোলেন, নির্দিষ্ট ওই মুহূর্তে দায়িত্বপ্রাপ্ত লিফটম্যান কোথায় ছিলেন? যদিও সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, চিৎকার চ্যাঁচামেচির সময়ে তিনি উপস্থিত হয়ে যান ঘটনাস্থলে।

Related articles

চন্দ্রনাথ খুনে চরম নাটকীয় পরিস্থিতি! ছাড়া পেলেন অভিযুক্ত রাজ সিং, কিন্তু কেন?

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে চরম নাটকীয় পরিস্থিতি! নামের সামান্য ভুলে এক সম্পূর্ণ নির্দোষ যুবককে এতদিন জেল খাটতে হল। অবশেষে...

প্রশাসনে বড় রদবদল! বিধাননগর ও আসানসোলে নতুন পুর কমিশনার

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বিধাননগর এবং আসানসোল পুরসভার শীর্ষ পদে আনা হল নতুন কমিশনারদের। একই সঙ্গে...

২২ বছরের শাপমুক্তি, আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

২২ বছরের অপেক্ষার অবসান। দেশের সেরা লিগে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। ইন্টার কাশীকে ২-১ গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল।ডার্বির দলের...

ভোট পড়ল ৮৬ শতাংশের বেশি! শান্তিপূর্ণভাবে মিটল ফলতার পুনর্নির্বাচন

কড়া নিরাপত্তা, সর্বক্ষণ ওয়েব কাস্টিং এবং কমিশনের নিবিড় নজরদারির মধ্যেই শান্তিপূর্ণভাবে শেষ হল ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচন। ভোটের...