Saturday, March 21, 2026

একই চাঁদ দেখে পালন হয় ইদ – করবাচৌথ, রেডরোড থেকে বাংলার সম্প্রীতি অটুট রাখার বার্তা অভিষেকের 

Date:

Share post:

আকাশের যে চাঁদ দেখে ইদ হয়, সেই চাঁদ দেখে পালন করা হয় করবাচৌথও। এক মাসের রমজান শেষে আজ খুশির ইদে (Eid)এভাবেই হিন্দু- মুসলিম সম্প্রীতির বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।শনিবার সকালে রেড রোডে নমাজ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)সঙ্গে উপস্থিত হন অভিষেক। সকলকে শুভেচ্ছা জানিয়ে বাংলার সৌভ্রাতৃত্ব অটুট রাখার কথা বলেন তিনি। যেভাবে ভাইয়ে ভাইয়ে লড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে, সকলকে একজোট হয়ে তার বিরুদ্ধে দাঁড়ানোর বার্তাও দেন তৃণমূল (TMC) সাংসদ। বাংলায় যে ভেদাভেদের রাজনীতি চলবে না তা এদিন আরও একবার স্পষ্ট করে দিয়েছেন অভিষেক।

অভিষেক বলেন, যেকোনও পরব বা উৎসব আমাদের ধৈর্য, সম্প্রীতি, ভালোবাসার শিক্ষা দেয়। এগুলো উৎসবের নিয়ম নয় বরং মনুষ্যত্বের ভিত। এই মানবিকতাকেই বজায় রাখতে হবে। যেভাবে ভাইয়ে ভাইয়ে লড়িয়ে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে গিয়ে সকলকে একজোট হয়ে, একে অন্যের উৎসব-রীতিকে আপন করে বাংলার সম্প্রীতিকে অক্ষুণ্ন রাখতে হবে। তাঁর কথায়, ‘হিন্দু মুসলিম একে অন্যের সুখে দুঃখে ,উৎসবে আনন্দে শামিল হবে এটাই বাংলার সংস্কৃতি। রমজান শব্দের ‘রাম’ থাকলে দিওয়ালির মধ্যে ‘আলি’র উপস্থিতি আছে। একই চাঁদ দেখে কারোর ইদ হয় তো কারোর করবাচৌথ। এটাই ভারতের ঐতিহ্য। যাঁরা ভাবেন নাম কেটে দিয়ে বাড়ি থেকে, দেশ থেকে ধাক্কা মেরে বের করে দেবেন, তাঁরা জেনে রাখুন গলা কেটে দিলে ও মাথা নিচু হবে না। নাম কাটা তো অনেক পরের ব্যাপার।’

অন্যান্য বছরের মত এ বছরও কলকাতার রেড রোডে নমাজ পড়তে উপস্থিত হন কয়েক হাজার মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা। অভিষেক বলতে শুরু করলে প্রত্যেককে করতালি দিয়ে অভিবাদন জানান। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, রমজান মাসে সকলের রোজা উপবাস প্রার্থনা পূরণ হওয়ার শুভকামনা জানিয়ে বলেন, এই দেশ সকলের। এখানে যেমন মন্দিরের ঘণ্টাধ্বনি শোনা যায়, সেভাবেই ভেসে আসে আজানের সুর। এটাই ভারত বর্ষ। ধর্ম নিয়ে রাজনীতি করে যাঁরা একজনকে অন্যজনের সঙ্গে লড়িয়ে দিতে চায় , একে অন্যের বিরুদ্ধে উস্কানি দেয়, তাঁরা যতই শক্তি প্রয়োগ করুক না কেন বাংলার সম্প্রীতি নষ্ট করা যাবে না। শেষ রক্তবিন্দু পর্যন্ত বাংলার সংস্কৃতিকে অটুট রাখার বার্তাও দেন অভিষেক।

 

Related articles

অপমানিত প্রধান বিচারপতির চেয়ার! নির্বাচন কমিশনার মামলা থেকে সরলেন সূর্য কান্ত

বিচার বিভাগের নিরপেক্ষতা বজায় রাখতে নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত। কেন্দ্রের বিজেপি সরকার দেশের শীর্ষ...

প্রয়াত অ্যাকশন স্টার চাক নরিস, মার্কিন মার্শাল আর্টিস্টদের মৃত্যুতে শোকপ্রকাশ হলিউডের

৮৬ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন বিখ্যাত হলিউড স্টার চাক নরিস (Chuck Norris)। ১৯৪০ সালে ওকলাহোমায়...

তারকা প্রচারকের পর প্রার্থী: অসমে ১৭ নাম ঘোষণা তৃণমূলের

বাংলার পথে উন্নয়নের প্রতিশ্রুতি অসমে। তাই সেখানে কোনও জোটে 'না' তৃণমূল কংগ্রেসের। অসমে (Assam) অস্তিত্ব রক্ষার লড়াই চালানো...

বাংলার নির্বাচনে প্রথম দফার জন্যেই ১৯২০ কোম্পানি বাহিনী মোতায়েন করছে কমিশন

এদিকে পুলিশ-প্রশাসনে রদবদল, আরেক দিকে একের পর কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বাংলায় মোতায়েন করছে নির্বাচন কমিশন (Election Commission)। শুধুমাত্র...