Friday, May 22, 2026

উত্তরবঙ্গ দিয়ে মঙ্গলবার থেকে প্রচার শুরু তৃণমূল সুপ্রিমোর

Date:

Share post:

ইস্তেহার প্রকাশ করেই জানিয়ে ছিলেন ঈদের পর থেকে জোরকদমে প্রচার শুরু হবে। সেই মতো মঙ্গলবার থেকেই জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ২৪ মার্চ আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে জনসভা করবেন তিনি। একই দিনে আরও দুটি সভা রয়েছে তৃণমূল (TMC) সভানেত্রীর।

বাংলা যুদ্ধের দামামা বেজে গিয়েছে। প্রথম দফার নির্বাচন ২৩ এপ্রিল। বেশির ভাগ কেন্দ্রই উত্তরবঙ্গে। সেই কারণে ছব্বিশের নির্বাচনের প্রচার উত্তর থেকেই শুরু করছেন তৃণমূল সুপ্রিমো। ২৪ মার্চ আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে প্রথম সভা করবেন মমতা (Mamata Banerjee)। এর পরে মাটিগাড়া ও ময়নাগুড়িতে জনসভা করার কথা রয়েছে তাঁর।
আরও খবরমঙ্গল থেকেই ঝোড়ো প্রচার শুরু অভিষেকের, ২৫ মার্চ নন্দীগ্রামে কর্মিসভা

উত্তরবঙ্গের (North Bengal) কয়েকটি জায়গা আগের বিধানসভা নির্বাচনে ভালো ফল করতে পারেনি শাসকদল। তবে, লোকসভা নির্বাচনে বেশ কিছু জায়গা উদ্ধার করেছে তৃণমূল। এবার উত্তর থেকে পদ্মছাপ মুছতে ঝাঁপাচ্ছে শাসকদল। উত্তর থেকেই ভোটগ্রহণ শুরু হচ্ছে। সেই মতো উত্তরবঙ্গ থেকেই প্রচার শুরু করছেন মমতা।

Related articles

বন্দুকবাজের গুলিতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত...

চন্দ্রনাথ খুনে চরম নাটকীয় পরিস্থিতি! ছাড়া পেলেন অভিযুক্ত রাজ সিং, কিন্তু কেন?

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে চরম নাটকীয় পরিস্থিতি! নামের সামান্য ভুলে এক সম্পূর্ণ নির্দোষ যুবককে এতদিন জেল খাটতে হল। অবশেষে...

প্রশাসনে বড় রদবদল! বিধাননগর ও আসানসোলে নতুন পুর কমিশনার

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বিধাননগর এবং আসানসোল পুরসভার শীর্ষ পদে আনা হল নতুন কমিশনারদের। একই সঙ্গে...

২২ বছরের শাপমুক্তি, আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

২২ বছরের অপেক্ষার অবসান। দেশের সেরা লিগে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। ইন্টার কাশীকে ২-১ গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল।ডার্বির দলের...