Sunday, March 22, 2026

বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়ল ৫০ শতাংশ পর্যন্ত, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের 

Date:

Share post:

দেশজুড়ে বাণিজ্যিক এলপিজি সরবরাহ বাড়ানোর বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের উদ্দেশে পাঠানো একটি নির্দেশিকায় জানানো হয়েছে, ধাপে ধাপে বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়িয়ে ৫০ শতাংশ পর্যন্ত নিয়ে যাওয়া হবে।

পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব নীরজ মিত্তলের সই করা ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, ইতিমধ্যেই ২০ শতাংশ বরাদ্দের পাশাপাশি আরও ১০ শতাংশ অতিরিক্ত এলপিজি সরবরাহ করা হয়েছে। আগামী ২৩ মার্চ থেকে আরও ২০ শতাংশ যোগ করে মোট বরাদ্দ ৫০ শতাংশে উন্নীত করা হবে বলে জানানো হয়েছে।

নির্দেশিকায় স্পষ্ট করে বলা হয়েছে, অতিরিক্ত এই এলপিজি বরাদ্দ অগ্রাধিকার ভিত্তিতে ব্যবহার করতে হবে হোটেল, রেস্তরাঁ, ধাবা, শিল্প ক্যান্টিন, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, দুগ্ধ শিল্প এবং সরকারি বা স্থানীয় সংস্থার পরিচালিত কমিউনিটি কিচেনগুলিতে। ফলে খাদ্য পরিষেবা এবং শিল্প ক্ষেত্রে জ্বালানির ঘাটতি কিছুটা হলেও মিটবে বলে মনে করা হচ্ছে।

এ ছাড়াও, বাণিজ্যিক ও শিল্পক্ষেত্রের এলপিজি ব্যবহারকারীদের সংশ্লিষ্ট তেল বিপণন সংস্থার কাছে নথিভুক্ত হওয়া বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি শহরভিত্তিক গ্যাস বিতরণ ব্যবস্থা বা পিএনজি-র জন্য আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে বিকল্প জ্বালানি সরবরাহের পথ সুগম হয়। কেন্দ্রের এই সিদ্ধান্তে খাদ্য পরিষেবা, ক্ষুদ্র ব্যবসা এবং শিল্পমহলে স্বস্তির ইঙ্গিত মিলছে বলে মত সংশ্লিষ্ট মহলের একাংশের।

আরও পড়ুন – ব্যক্তিগত কাদা ছোড়াছুড়ি না কি প্রচারের আলো? সায়ক-সুস্মিতার ‘ভার্চুয়াল’ যুদ্ধে এবার খোঁচা রাহুলের 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

থিয়েটার থেকে বিশ্বসাহিত্য! প্রকাশিত হল ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহের’ নতুন দুই খণ্ড 

বিশ্বসাহিত্য, থিয়েটার, শিল্প ও সংস্কৃতির নানা পরিসরকে একসূত্রে গেঁথে প্রকাশিত হল নাট্যকার-লেখক তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহ’-এর...

‘ধর্মে’ ফেল, ভোটে জিততে প্রকাশ্যে টাকা বিলি বিজেপি প্রার্থীর

সংকীর্ণ ধর্মের রাজনীতিতে বাংলার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন বঙ্গ বিজেপি নেতাদের চোখে। কিন্তু ধর্মীয় সম্প্রীতির বাংলায় যখন সেই রাজনীতি...

পরাজয় নিশ্চিত জেনে বরানগরে অশান্তি বিজেপির, সায়ন্তিকার প্রচারে হামলা গেরুয়া বাহিনীর

বিধানসভা ভোটের লড়াইয়ে নামার আগেই কি হারের আতঙ্ক গ্রাস করেছে গেরুয়া শিবিরকে? বরানগরের সাম্প্রতিক পরিস্থিতি অন্তত সেই প্রশ্নই...

ব্যক্তিগত কাদা ছোড়াছুড়ি না কি প্রচারের আলো? সায়ক-সুস্মিতার ‘ভার্চুয়াল’ যুদ্ধে এবার খোঁচা রাহুলের 

টেলিপাড়ার অন্দরে এখন কান পাতলেই শোনা যাচ্ছে অভিনেতা সায়ক চক্রবর্তী এবং তাঁর প্রাক্তন বউদি সুস্মিতা রায়ের আকচাআকচির কথা।...