Sunday, March 22, 2026

সোমবার প্রকাশ ‘বিবেচনাধীন’ ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা, ভাগ্য নির্ধারণ ২৭ লক্ষের

Date:

Share post:

সোমবার বিকেলে প্রকাশিত হবে ‘বিবেচনাধীন’ ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা। রবিবার শিপিং কর্পোরেশন ভবনে বাহিনী মোতায়েন সংক্রান্ত বৈঠকে যোগ দেওয়ার আগে জানালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালা। তিনি জানান, যাঁদের নথি যাচাই সম্পূর্ণ হয়েছে, তাঁদের নামই এই তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

কমিশন সূত্রে খবর, এর পর থেকে প্রতি শুক্রবার ধারাবাহিক ভাবে অতিরিক্ত তালিকা প্রকাশ করা হতে পারে। শুক্রবার পর্যন্ত প্রায় ২৭ লক্ষ ২৩ হাজার ‘বিবেচনাধীন’ ভোটারের নথি নিষ্পত্তি হয়েছে। বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় দু’লক্ষ করে নামের যাচাই সম্পন্ন হচ্ছে। প্রথম তালিকা প্রকাশের পর অনলাইন ও অফলাইন— দুই মাধ্যমেই আপিলের সুযোগ থাকবে। ইসিআইনেট অ্যাপ বা কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। অফলাইনে আবেদন জানাতে হলে জেলাশাসক বা মহকুমাশাসকের দপ্তরে যোগাযোগ করতে হবে।

সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশকে কেন্দ্র করে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ইতিমধ্যেই রাজ্যের তরফে জেলাশাসকদের সতর্কবার্তা পাঠানো হয়েছে। জানা গিয়েছে, রাজ্যের মোট প্রায় ৮০ হাজার ৬৮১টি বুথের মধ্যে ৪০ হাজারের বেশি বুথের জন্য ইতিমধ্যেই সাপ্লিমেন্টারি তালিকা প্রস্তুত। তালিকা প্রকাশের পর তা সংশ্লিষ্ট বুথে টাঙিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মোট প্রায় ৬০ লক্ষ ‘বিবেচনাধীন’ ভোটারের মধ্যে ইতিমধ্যেই ২৮ লক্ষের নিষ্পত্তি হয়েছে, বাকি অংশের যাচাই প্রক্রিয়াও দ্রুত এগোচ্ছে।

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রতিটি বুথে ন্যূনতম পরিষেবা নিশ্চিত করতে কড়া নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। পানীয় জল, ছাউনি-সহ অপেক্ষার জায়গা, শৌচালয়, পর্যাপ্ত আলো এবং বিশেষভাবে সক্ষম ভোটারদের জন্য র‍্যাম্প— সবই বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানো ভোটারদের জন্য নির্দিষ্ট দূরত্বে বসার ব্যবস্থাও রাখতে বলা হয়েছে।

ভোটার সচেতনতা বাড়াতে প্রতিটি বুথে চার ধরনের পোস্টার টাঙানো বাধ্যতামূলক করা হয়েছে, যেখানে প্রার্থীদের তালিকা, ভোটদানের নিয়ম, প্রয়োজনীয় পরিচয়পত্র ও করণীয়-বর্জনীয় বিষয়গুলি উল্লেখ থাকবে। এছাড়াও প্রতিটি ভোটকেন্দ্রে ভোটার সহায়তা বুথ গড়ে তোলা হবে, যেখানে বুথ লেভেল অফিসারেরা ভোটারদের প্রয়োজনীয় তথ্য খুঁজে পেতে সাহায্য করবেন।

ভোটারদের সুবিধার জন্য বুথের বাইরে মোবাইল ফোন জমা রাখার ব্যবস্থাও চালু করা হবে বলে কমিশন জানিয়েছে। ভোটাররা ফোন জমা দিয়ে ভোট দেওয়ার পর তা ফেরত নিতে পারবেন।

আরও পড়ুন – কমিশনের সাহায্যে রাষ্ট্রপতি শাসনের চেষ্টা! কবিতা-গান-যুক্তিতে প্রতিবাদ গণমঞ্চের

_

 

_

 

_

 

_

Related articles

ইদের আনন্দ নিমেষে বিষাদ! কুমিল্লার রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২

উৎসবের আবহে বড়সড় দুর্ঘটনা প্রতিবেশী দেশ বাংলাদেশে। গভীর রাতে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের...

দল সব খবর রাখে: ভবানীপুরের কর্মিসভায় সতর্ক করলেন মমতা

একদিকে বিজেপির ভোটে জেতার নানা ধরনের ষড়যন্ত্র। অন্যদিকে এসআইআর-এ সাধারণ মানুষের ভোগান্তি। এসব কিছুর মধ্যে ভবানীপুরে (Bhabanipur) দলীয়...

দুবরাজপুরে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী, সভা ঘিরে জোর প্রস্তুতি দল-প্রশাসনে

বীরভূমের দুবরাজপুরে চলতি মাসের শেষ সপ্তাহেই নির্বাচনী জনসভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই জানিয়েছেন দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের...

আবার লোডশেডিং করতে পারে: ভবানীপুরের নাগরিকদের পাশে থাকার বার্তা দিয়ে কর্মীদের সতর্ক করলেন মমতা

নন্দীগ্রাম ছেড়ে এবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে তাঁর প্রতিদ্বন্দ্বী হয়েছেন বিরোধী দলনেতা। নির্বাচনী প্রচারের শুরু থেকে...