Tuesday, May 26, 2026

ভোটে গাড়ি চাওয়া: আইন মেনেই কাজ ট্রাফিক পুলিশের, স্যোশাল মিডিয়ায় হাওয়া গরম করার চেষ্টা অরিত্রর

Date:

Share post:

ভোটের জন্য গাড়ি চাওয়া নিয়ে নেট মাধ্যমে হাওয়া গরম করার চেষ্টা অরিত্র দত্ত বণিকের (Aritra Dutta Banik)। একতরফা আইনি যুক্তি দেখিয়ে পুলিশের (Police) বিরুদ্ধে অভিযোগ করেন অভিনেতা তথা নেট প্রভাবি। এমনকী, কর্তব্যরত পুলিশকর্মীর সঙ্গেও বচসায় জড়ান তিনি। সেই ঘটনার ভিডিও তুলে স্যোশাল মিডিয়ায় (Social Media) পোস্ট করে ভিউ বাড়িয়েছেন অরিত্র। কিন্তু আইন অনুযায়ী, প্রয়োজনে ব্যক্তিগত গাড়িও রিক্যুশিজন করে নিয়ে পারে প্রশাসন। এখানে কোনও বেআইনি কাজ হয়নি।

অরিত্র দত্ত বণিক (Aritra Dutta Banik) জানিয়েছেন, মঙ্গলবার সকালে শুটিংয়ের কাজে  সোদপুর থেকে গড়িয়ায় যাচ্ছিলেন তিনি। আচমকাই ডানলপ রথতলা মোড়ে তাঁর গাড়িয়ে থামিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য তাঁর গাড়ি (Car) চেয়ে রিক্যুশিজন স্লিপ ধরিয়ে দেন কর্তব্যরত ট্রাফিক পুলিশ। পাল্টা যুক্তি দেন অভিনেতা। তাঁর কথায়, “​কলকাতা উচ্চ আদালতের রায় (২০০৬) অনুযায়ী, ব্যক্তিগত গাড়ি কোনওভাবেই ‘ট্রান্সপোর্ট ভেহিকেল’ নয়। মোটর ভেহিকেল অ্যাক্ট অনুযায়ী ব্যক্তিগত গাড়ি ভাড়ার কাজে ব্যবহার করা নিষিদ্ধ। তাই নির্বাচনের কাজের জন্য আপনার ব্যক্তিগত গাড়ি নেওয়া আইনের পরিপন্থী। ​সেকশন ১৬০ (২) আরপি অ্যাক্ট অনুযায়ী, গাড়ি নেওয়ার আগে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা জেলা নির্বাচন আধিকারিককে একটি লিখিত নির্দেশ আপনার নামে বা আপনার ঠিকানায় পাঠাতে হবে। রাস্তায় দাঁড় করিয়ে মুখে বলে বা ট্রাফিক পুলিশ চাইলেই গাড়ি নিয়ে নিতে পারে না। ​Rule 98 (আদর্শ আচরণবিধি) অনুযায়ী, রিক্যুইজিশন অর্ডার আপনার বাড়িতে বা কর্মস্থলে রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে বা ব্যক্তিগতভাবে পৌঁছে দিতে হবে।“​

কিন্তু সত্যিই কি তাই? আইন কিন্তু অন্য কথা বলছে। আইন অনুযায়ী, প্রয়োজনে ব্যক্তিগত ব্যবহারের গাড়ি সরকারি বা নির্বাচনে কাজের জন্য নিতে পারে প্রশাসন। এক আধিকারিক জানান, সাধারণত জেলা ম্যাজিস্ট্রেট বা জেলা নির্বাচন আধিকারিক দরপত্রের মাধ্যমে যান নেন। কিন্তু ‘ওসি-ইলেকশন’-এর মাধ্যমেও নাকা চেকপোস্টে আরটিও-র সহায়তায় সরাসরি গাড়ি অধিগ্রহণ করা যায়। যদি এইভাবে কোনও ব্যক্তিগত গাড়ি নেওয়া হলে জেলা নির্বাচন আধিকারিক বা মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে আবেদন করতে পারেন ওই ব্যক্তি। ‘সুবিধা’ অ্যাপের মাধ্যমেও আবেদন জানানো যায়।

সুতরাং নিজের ভিডিওর ভিউ বাড়াতে যতই “সতর্ক হোন এসব গুন্ডামি প্রতিরোধ করুন” বলে হাওয়া গরম করার চেষ্টা করুন অভিনেতা, আসলে পুলিশ আইন মেনেই কাজ করেছে।

Related articles

ভারতে বিশ্বকাপ ফুটবল সম্প্রচারের ক্ষেত্রে এগিয়ে Zee!

বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা (FIFA World Cup Football 2026)শুরু হতে হাতেগোনা আর কয়েকটা দিন বাকি। এখনও পর্যন্ত ভারতে সবুজ...

অন্নপূর্ণা যোজনা থেকে আয়ুষ: প্রকল্প নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ফর্ম বুধবার নবান্ন থেকে প্রকাশ করা হবে। যতদিন অন্নপূর্ণা ভাণ্ডার শুরু হচ্ছে, ততদিন লক্ষ্মীর...

ছায়ানটের উদ্যোগে নজরুল পুরস্কার ২০২৬, সম্মানিত বর্ষীয়ান শিল্পী অনসূয়া 

কাজি নজরুল ইসলামের জন্মজয়ন্তী (Kazi Nazrul Islam) উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল কলকাতার সাংস্কৃতিক দল ছায়ানট (Kolkata's cultural...

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে দোতলা বাস উল্টে মৃত ৬, আহত ১৫

উত্তরপ্রদেশের (Utterpradesh) উন্নাও জেলায় লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ৬ এবং গুরুতর জখম প্রায় ১৫ জন। মঙ্গলবার...