Thursday, May 28, 2026

কালচিনিতে প্রার্থী বীরেন্দ্রের সমর্থনে অভিষেকের রোড শো-তে জনপ্লাবন

Date:

Share post:

দলীয় কর্মীদের সমর্থনে প্রচারসভা করতে উত্তর থেকে দক্ষিণ ছুটে বেড়াচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার, প্রধমে ধূপগুড়িতে জনসভা পরে কালচিনি বিধানসভা কেন্দ্রের দলীয় প্রার্থী বীরেন্দ্র বারা ওরাওঁ-এর সমর্থনে গোপীমোহন গ্রাউন্ড থেকে ভুটান গেট পর্যন্ত রোড শো করেন তৃণমূল সেনাপতি। আর অভিষেক ম্যাজিকে জনপ্লাবন। আবেগে ভাসল কালচিনি। 

এদিন দলীয় প্রার্থীকে পাশে নিয়ে গোপীমোহন গ্রাউন্ড থেকে ভুটান গেট পর্যন্ত রোড শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। হাত নেড়ে উপস্থিত জনতার উচ্ছ্বাসের জবাব দেন। হুড ট্যাবলোতে রোড শো করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কার্যত জনজোয়ারে রূপ নেয় কালচিনির রাস্তা। রাস্তার তৃণমূলের প্রতীক, ব্যানার, বেলুনে বর্ণাঢ্য রোড-শো-এ উচ্ছ্বিসত তৃণমূলের কর্মী-সর্মথকরা। আরও পড়ুন: গণনার দিন EVM খুব ভাল করে দেখে নিতে হবে: দুবরাজপুর থেকে সতর্ক বার্তা তৃণমূল সভানেত্রীর

হুড খোলা ট্যাবলো থেকে জনতার উদ্দেশ্যে হাত নাড়েন অভিষেক। উদ্বেল হয়ে ওঠে জনতা। রাস্তার দুধারেই শুধু নয়, অভিষেককে একঝলক দেখতে বাড়ির ছাদ, বারান্দাও ছিল ভিড়ে ঠাসা। উত্তর থেকে দক্ষিণ- বাংলাজুড়ে জনসভা থেকে কর্মিসভার পাশাপাশি দলীয় প্রার্থীদের সমর্থনে রোড শো করছেন অভিষেক। প্রতিটি জায়গাতেই জনপ্লাবন। এদিও তার ব্যাতিক্রম হল না। 

Related articles

ইদুজ্জোহা উপলক্ষে শুভেচ্ছা প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর, কলকাতায় নমাজ পাঠ ব্রিগেডে

আজ দেশজুড়ে পালিত হচ্ছে ইদুজ্জোহা। শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রাজ্য সরকারের...

আজ মায়াপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ইসকন মন্দিরের অনুষ্ঠানে 

ইসকন মন্দিরের (ISCON Temple, Mayapur) আমন্ত্রণ রক্ষা করতে বৃহস্পতিবার নদিয়ার মায়াপুরে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu...

চাঁদের বরফে পুরনো জলভান্ডারের সন্ধান! ইতিহাস গড়ল চন্দ্রযান ২

এক সময় যে অভিযানকে ব্যর্থ বলে মনে করা হয়েছিল আজ সেই 'চন্দ্রযান ২' (Chandrayan 2) মিশন ভারতীয় মহাকাশ...

লক্ষ্মীর ভাণ্ডারে ‘পুরুষ’ উপভোক্তা! মুখ্যমন্ত্রীর অভিযোগের রাতেই বহরমপুরে আটক রাকিবুল

মহিলাদের আর্থিক স্বনির্ভরতার জন্য চালু হওয়া ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের টাকা পাচ্ছেন এক যুবক! নবান্ন থেকে খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু...