Thursday, May 28, 2026

বেলেঘাটায় শক্তিবৃদ্ধি তৃণমূলের, কুণালের উপস্থিতিতে দলবদল বাম-বিজেপি কর্মীদের

Date:

Share post:

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই প্রচারে ঝড় তুলেছেন বেলেঘাটা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ। জনসংযোগের সেই আবহে এ বার শক্তিবৃদ্ধি হল শাসক শিবিরের। শনিবার বাম ও বিজেপি শিবির ছেড়ে একঝাঁক কর্মী-সমর্থক যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন প্রার্থী তথা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ নিজে।

৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অলকানন্দা দাসের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে ফরওয়ার্ড ব্লকের নেত্রী নমিতা বোস এবং বিজেপির বুথ এজেন্ট মামনি দাস তৃণমূলে যোগ দেন। বিরোধীদের ঘর ভেঙে এই দলবদল বেলেঘাটায় তৃণমূলের হাত শক্ত করবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। এই প্রসঙ্গে বেলেঘাটা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ নিজের ফেসবুক হ্যান্ডেলে লেখেন, ‘বেলেঘাটা। ফরওয়ার্ড ব্লক, সিপিএম, বিজেপি থেকে তৃণমূলে যোগ। ফরওয়ার্ড ব্লকের আগের প্রার্থীও এলেন। ওয়ার্ড 34; কাউন্সিলর অলোকানন্দা দাস ও অলোক দাসের আয়োজনে তৃণমূল কংগ্রেসের কর্মিসভা ও তারপর রাজপথে প্রচার। দলের কর্মীরা দারুণ উৎসাহিত। মানুষের বিপুল সাড়া। জয় বাংলা’।

প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকেই এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত কথা বলছেন কুণাল। কখনও দেওয়াল লিখন, আবার কখনও পাড়ায় পাড়ায় গিয়ে অভাব-অভিযোগ শোনা— সব মিলিয়ে জোরকদমে চলছে প্রচার। সব মিলিয়ে নির্বাচন যত এগিয়ে আসছে, বেলেঘাটায় ততই পারদ চড়ছে রাজনৈতিক কর্মকাণ্ডের।

আরও পড়ুন- অবাধ ভোটের লক্ষ্যে বেনজির নজরদারি, ‘বুথ ক্যাপচারিং’ রুখতে নয়া দাওয়াই সিইও-র

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

 

_

Related articles

সমস্যার কথা বলাতেই চক্ষুশূল! CAB-র বিরুদ্ধে বিস্ফোরক সৌরাশিস

বিতর্কে সরগরম সিএবি(CAB)। কর্তাদের বয়স বিতর্কের মধ্য়েই এবার কোচ নিয়োগ নিয়েও তোলপাড় বঙ্গ ক্রিকেট। বুধবার রাতেই সিনিয়র দল...

বাতিল আগাম জামিন! ত্বিশা মৃত্যুকাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার শাশুড়ি গিরিবালা 

মধ্যপ্রদেশে ত্বিশা শর্মার রহস্যমৃত্যু মামলায় নাটকীয় মোড়। দীর্ঘ আইনি লড়াই ও উচ্চ আদালতের কড়া অবস্থানের পর অবশেষে গ্রেফতার...

আক্রান্ত কর্মীদের হয়ে থানায় অভিযোগ জানাতে গিয়ে হেনস্থার শিকার বর্ষীয়ান সাংসদ সৌগত

আক্রান্ত কর্মীদের হয়ে নিমতা থানায় অভিযোগ জানাতে গিয়ে হেনস্থার শিকার বর্ষীয়ান সাংসদ সৌগত রায় (Sougata Ray)। তাঁকে উদ্দেশ্য...

ফিরলেন পরিচালকের মেয়ে: পরিবারের তরফ থেকে জানানো হল অন্তিম যাত্রার সূচি

পরিবারের তরফ থেকেই অনিবার্য কারণে বৃহস্পতিবার পরিচালক অনীক দত্তের শেষযাত্রা বাতিল করা হয়েছিল। এবার স্ত্রী সন্ধি দত্ত ও...