Saturday, May 30, 2026

শাহ-অধীর-হুমায়ুনকে একজনই নিরাপত্তা দিচ্ছে? সেটিং নিয়ে মুর্শিদাবাদ থেকে প্রশ্ন অভিষেকের

Date:

Share post:

মুর্শিদাবাদে বিজেপির তিন এজেন্ট – অধীর চৌধুরি, হুমায়ুন কবীর, নির্বাচন কমিশন। মুর্শিদাবাদের বহরমপুরে নওদা বিধানসভা কেন্দ্রের প্রার্থী সাহিনা মমতাজ খানের সমর্থনে জনসভা করে বিরোধী এবং নির্বাচন কমিশনকে একহাত নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisek Banarjee )। তাঁর কথায়,”কংগ্রেস, সিপিএম ও হুমায়ুনকে ভোট দেওয়া মানেই বিজেপিকে সমর্থন করা।”

অভিষেকের প্রশ্ন, যে অমিত শাকে নিরাপত্তা দিচ্ছে, সেই অধীর চৌধুরী-হুমায়ুন কবীরকেও নিরাপত্তা দিচ্ছে, এখানে কোন সেটিং রয়েছে? অভিষেকের কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক পদে রয়েছেন। তাঁকে নিরাপত্তা দেয় রাজ্যের পুলিশ। আর অধীর চৌধুরি (Adhir Chowdhury) এবং হুমায়ুন কবীরকে (Humayun Kabir) নিরাপত্তা দেয় সিআরপিএফ (CRPF)। কেন?”

অভিষেক আরও বলেন, “আমি জানি, এ কথা বললেই ওঁরা বলবেন, রাজ্য পুলিশ ওঁদের নিরাপত্তা দেয় না। বাজে কথা। মানুষকে অত্যাচার করেছেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। আপনি মানুষের প্রতিনিধি হলে তাঁদের নিরাপত্তা ফিরিয়ে দিন। ২৪ ঘণ্টার মধ্যে রাজ্য সরকার আপনাকে নিরাপত্তা দেবে”।

অভিষেক বলেন, কে সেটিং করে রেখেছে মানুষ দেখতে পাচ্ছে। “দিল্লিতে সব প্রাক্তন সাংসদকে বাড়ি ছেড়ে দিতে হয়েছে। অথচ অধীর চৌধুরীর বাড়ি এখনও রয়েছে। বুঝুন সেটিং”।

অভিষেকের আরও অভিযোগ, এসআইআর-এ প্রায় ২৭ জন মানুষের মৃত্যু হয়েছে মুর্শিদাবাদ জেলায়। তৃণমূল বাদে কোনও নেতা এই পরিবারগুলির পাশে দাঁড়ায়নি। শুধু তা নয়, কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া পাওনা নিয়েও অধীর চৌধুরী কেন্দ্রের কাছে দাবি করেননি বা চিঠি লেখেননি। রাজ্যের দাবি নিয়ে কেন্দ্রের কাছে তাঁর লড়াইয়ের প্রমাণ দেখাতে পারলে রাজনীতির ময়দান থেকে তিনি সরে যাবেন বলেও জানান তৃণমূল সাংসদ।

তৃণমূলের জয় নিশ্চিত করার আহ্বান জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “প্রথম দফার নির্বাচনে মুর্শিদাবাদ ঘাড় আর হাত ভাঙবে। পরের দফায় ডায়মন্ড হারবারে আমি এদের কোমর আর পা ভেঙে, বল হরি হরি বোল করে দেব।” বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, সারা দেশে বিভিন্ন দল ভেঙে বিজেপিতে যোগ দিচ্ছে, অথচ বাংলায় তৃণমূল একমাত্র দল যেখানে বিজেপি ভেঙে সবাই তৃণমূলে যোগ দিচ্ছে। তাঁর দাবি, বিজেপিকে ভাঙার ক্ষমতা একমাত্র তৃণমূলের রয়েছে। আর কারও নেই।

আরও পড়ুন : চার্জশিট তো আপনার বিরুদ্ধে পেশ করা উচিত: অমিত শাহকে পাল্টা মমতা

সেই সঙ্গে সতর্ক করে দেন মুর্শিদাবাদের কর্মীদের। তিনি বলেন, দলের পতাকা নিয়ে, জোড়াফুল চিহ্ন নিয়ে মানুষের কাছে পৌঁছতে হবে। আগে নির্বাচনে জিততে হবে। উঠোনে বিজেপি একটা সাপ ছেড়ে দিয়েছে। সেই সাপটাকে আগে বাড়ি থেকে তাড়াতে হবে। তারপর ভাইয়ে ভাইয়ে লড়াই।

Related articles

SEZ-এর আধুনিকীকরণে নজর:  শিল্প নিয়ে পরিকল্পনা জানালেন শমীক

রাজ্যে শিল্পায়নের বার্তা দিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। একাধিক দফতরের মন্ত্রিত্ব বন্টন হলেও শিল্প মন্ত্রী এখনও নির্ধারিত হয়নি।...

IPL: শুভমানের শতরানে ফাইনালে গুজরাট, রেকর্ড গড়েও ট্র্যাজিক নায়ক বৈভব

শুভমান গিলের দুরন্ত শতরান, রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে IPL ফাইনালে গুজরাট টাইটন্স (Gujarat Titans )। বৈভব সূর্যবংশী...

‘সুন্দরী’কে আর রিল বানাবে না সায়নী! উদ্ধার ঝুলন্ত দেহ

ত্রিবেণীর (Triveni) পরিচিত সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগার (Social Media Content Creator and Vlogger) পশপ্রেমী সায়নী চক্রবর্তীর...

সোমে নতুন মন্ত্রিসভার শপথ: নজরে অর্থ ও স্বরাষ্ট্র দফতর

বাংলায় প্রথমবার ক্ষমতা দখল করলেও রাজ্যে মন্ত্রিসভা গঠনে হিমসিম বিজেপির সরকার। মাত্র পাঁচ মন্ত্রী এখনও পর্যন্ত শপথ নিয়েছেন।...