Saturday, May 30, 2026

দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় নাম উঠল কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতির

Date:

Share post:

অবশেষে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় (Supplementary voter list) নাম উঠল কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) প্রাক্তন বিচারপতি সহিদুল্লা মুনসীর। শুক্রবার মধ্যরাতে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (Election Commission)। আর সেই তালিকাতেই নাম উঠেছে প্রাক্তন বিচারপতি ও তাঁর স্ত্রী-পুত্রের। ভোটারদের অ্যাডজুডিকেশন (adjudication) তালিকার নাম যাচাই করছেন কলকাতার হাইকোর্টের বিচারপতিরা। খসড়া তালিকা এবং প্রথম সাপ্লিমেন্টারি তালিকা থেকে নাম বাদ যায় বিচারপতি ও তাঁর পরিবারের। ক্ষুব্ধ বিচারপতি প্রশ্ন তুলেছিলেন ট্রাইবুনালে আবেদন করার পদ্ধতি নিয়েও। আরও পড়ুন: ফের রদবদল কমিশনের! বদলি বিডিও ও এআরও-সহ মোট ৮৩

নাম বাদ পড়ার কারণ হিসেবে দেখানো হয়েছিল তাঁর নাম ‘নট ফাউন্ড’। কিন্তু বিচারপতি দাবি করেছিলেন, খসড়া তালিকায় তাঁর, তাঁর স্ত্রী ও পুত্রের নাম না থাকায় প্রয়োজনীয় তথ্য পেশ করেছিলেন তাঁরা। একাধিকবার এন্টালি দফতরে গিয়ে তিনি সেই নথি জমা দিয়ে এসেছিলেন। কিন্তু অ্যাডজুডিকেশনের (adjudication) যাচাই প্রক্রিয়ার পরে প্রথম তালিকায় তাঁর নাম না থাকায় প্রশ্ন তোলেন তিনি। ১৯ সদস্যের যে ট্রাইবুনাল গঠিত হয়েছে তা খাতায়-কলমে রয়েছে। কিন্তু বাস্তবে তার অস্তিত্ব নেই বলেও দাবি করেছিলেন বিচারপতি। অবশেষে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকাতে নাম উঠলো তাঁর।

Related articles

SEZ-এর আধুনিকীকরণে নজর:  শিল্প নিয়ে পরিকল্পনা জানালেন শমীক

রাজ্যে শিল্পায়নের বার্তা দিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। একাধিক দফতরের মন্ত্রিত্ব বন্টন হলেও শিল্প মন্ত্রী এখনও নির্ধারিত হয়নি।...

IPL: শুভমানের শতরানে ফাইনালে গুজরাট, রেকর্ড গড়েও ট্র্যাজিক নায়ক বৈভব

শুভমান গিলের দুরন্ত শতরান, রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে IPL ফাইনালে গুজরাট টাইটন্স (Gujarat Titans )। বৈভব সূর্যবংশী...

‘সুন্দরী’কে আর রিল বানাবে না সায়নী! উদ্ধার ঝুলন্ত দেহ

ত্রিবেণীর (Triveni) পরিচিত সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগার (Social Media Content Creator and Vlogger) পশপ্রেমী সায়নী চক্রবর্তীর...

সোমে নতুন মন্ত্রিসভার শপথ: নজরে অর্থ ও স্বরাষ্ট্র দফতর

বাংলায় প্রথমবার ক্ষমতা দখল করলেও রাজ্যে মন্ত্রিসভা গঠনে হিমসিম বিজেপির সরকার। মাত্র পাঁচ মন্ত্রী এখনও পর্যন্ত শপথ নিয়েছেন।...