Sunday, March 29, 2026

‘সন্দেশখালিকে কলঙ্কিত করার জবাব দেবে মানুষই’, রবিবাসরীয় সভা থেকে হুঙ্কার অভিষেকের

Date:

Share post:

সন্দেশখালির মাটিতেই দাঁড়িয়ে রবিবার বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, ষড়যন্ত্র করে সন্দেশখালিকে কলঙ্কিত করার চেষ্টা হয়েছে, আর আসন্ন বিধানসভা নির্বাচনে এই ‘পরিযায়ী’ নেতাদের জামানত জব্দ করে তার যোগ্য জবাব দেবে এলাকার মানুষই।

অভিষেক অভিযোগ করেন, দু’বছর আগে পরিকল্পিত ভাবে সন্দেশখালির ভাবমূর্তি নষ্ট করা হয়েছিল। মহিলাদের সাদা কাগজে সই করিয়ে পরে সেগুলিকে শ্লীলতাহানির অভিযোগে রূপান্তর করার যে তত্ত্বে সরগরম রাজনীতি, এদিন ফের তা মনে করিয়ে দেন তিনি। অভিষেকের কথায়, “স্টিং অপারেশনে সবটা পরিষ্কার হয়ে গিয়েছে। বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের কথাতেই স্পষ্ট যে সবটাই ছিল সাজানো চক্রান্ত। আমাদের মা-বোনেদের ওপর মিথ্যে কালিমা লেপে দেওয়া হয়েছিল।” তিনি আরও জানান, জমি দখলের প্রতিটি অভিযোগের তদন্ত হয়েছে এবং ইতিমত্যেই ১০০-র বেশি পরিবার তাঁদের জমি ফেরত পেয়েছেন।

সন্দেশখালির বিজেপি প্রার্থী সনৎ সর্দারকে পরিযায়ী এবং বহিরাগত বলে কটাক্ষ করেন অভিষেক। তাঁর দাবি, ১৫ বছর ধরে সন্দেশখালির সঙ্গে প্রার্থীর কোনও যোগ নেই, তিনি থাকেন বসিরহাটে। এমনকি প্রার্থীর বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ আছে বলেও দাবি অভিষেকের। তাঁর পাল্টা দাবি, তৃণমূলের প্রার্থী এই মাটিরই মেয়ে। তাঁর লক্ষ্য, সন্দেশখালি কেন্দ্র থেকে অন্তত ৫০ হাজার ভোটের ব্যবধানে তৃণমূলকে জয়ী করা।

তৃণমূলের ৫ প্রতিজ্ঞার কথা মনে করিয়ে অভিষেক বলেন, আজীবন লক্ষ্মীর ভাণ্ডার, ঘরে ঘরে পানীয় জল, দুয়ারে স্বাস্থ্য ক্যাম্প, বার্ধক্য ভাতা এবং সবার মাথার ওপর পাকা ছাদ।

আরও পড়ুন – তামিলনাড়ুতে একাই লড়াই: সব আসনে প্রার্থী দিল বিজয়ের TVK

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

জিতবে ‘বাংলা মা’, প্রকাশিত তৃণমূলের প্রচার সঙ্গীত 

বাংলা মাকে জেতানোর সংকল্প নিয়ে প্রকাশিত হল নতুন গান। তৃণমূলের প্রচার সঙ্গীত। আজ থেকে বাংলার সর্বত্র বাজবে সেই...

দুর্ঘটনায় রাহুলের মৃত্যু, মানতে পারছে না টলিউড

রবিবার শুটিং করতে গিয়ে জলে ডুবে মৃত্যু অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। ৪৩ বছর বয়সী অভিনেতার এভাবে দুর্ঘটনায় হঠাৎ...

রাহুল বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে শোক প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

শুটিং চলাকালীন দিঘার সমুদ্র সৈকতে মর্মান্তিক দুর্ঘটনা। অকালে চলে গেলেন জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। রবিবার ‘ভোলে বাবা...

দুয়ারে সরকার-এর পর দুয়ারে ডাক্তার, বাঁকুড়ার রাইপুরে উন্নয়ন বার্তা নেত্রীর

পুরুলিয়ার মানবাজারের পর বাঁকুড়া রাইপুরে ঠাকুরমনি সরেন-সহ আরও ৬ তৃণমূল প্রার্থীর সমর্থনে জনসভা করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই...