Sunday, May 31, 2026

ভূমিধসে যান চলাচল ব্যাহত জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে

Date:

Share post:

ভারী বৃষ্টিপাতের ফলে জম্মু-শ্রীনগর (Jammu Kashmir) জাতীয় সড়কে ধস। রামবান জেলার মেহর এলাকায় ভূমিধসের (Landslide) কারণে রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। আপাতত রাস্তা পরিষ্কার করার কাজ চলছে। পুলিশ সূত্রে খবর, ভারী বৃষ্টির ফলে ভূমিধসের কারণে জম্মু ও কাশ্মীরের রামবান জেলার এই এলাকায় জম্মু-শ্রীনগর জাতীয় মহাসড়ক (NH-44) অবরুদ্ধ হয়ে পড়েছে। জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে ‘X’ হ্যান্ডেলে পরিস্থিতির উন্নতি না হওয়া এবং জাতীয় সড়ক যান চলাচলের উপযোগী না হওয়া পর্যন্ত NH-44 দিয়ে যাত্রীদের যাতায়াত না করার পরামর্শ দেওয়া হয়েছে। যেকোন রকম যাত্রা শুরুর আগে ট্রাফিক পুলিশের অফিসিয়াল ‘X’ এবং ফেসবুক পেজের মাধ্যমে বর্তমান পরিস্থিতি যাচাই করে নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে (NH-44) বেশ কয়েকটি জায়গায় ভূমিধসের ঘটনা ঘটেছে। অবিরাম বৃষ্টির কারণে দুদিক থেকেই যান চলাচল বন্ধ রাখা হয়েছে। জম্মু পুলিশের তরফে TCU জম্মু (0191-2459048, 0191-2740550, 9419147732, 103), শ্রীনগর (0194-2450022, 2485396, 18001807091, 103) ও TCU রামবানের ( 9419993745/ 1800-180-7043) সাথে যোগাযোগ করার কথাও বলে দেওয়া হয়েছে। পীর পাঞ্জাল পর্বতমালায় অবস্থিত রাম্বান জেলাটি বেশ ঝুঁকিপূর্ণ। এই অঞ্চলে ভূমিধস প্রায়শই যান চলাচল বন্ধ করে দেয় এবং সড়ক রক্ষণাবেক্ষণকারী সংস্থাগুলোর জন্য এই সময়টা রীতিমত চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আরও পড়ুন: একইসঙ্গে প্রকাশিত দুই তালিকা! ষষ্ঠ সাপ্লিমেন্টারি লিস্টেও নাম বাদের সংখ্যা নিয়ে ধোঁয়াশা

এমতাবস্থায়, সোমবার সন্ধ্যায় যান চলাচল স্থগিত রাখার বিষয়টি কাশ্মীরে জ্বালানি, খাদ্যসামগ্রী এবং চিকিৎসাসামগ্রীসহ অত্যাবশ্যকীয় পণ্য পরিবহনের ওপর প্রভাব ফেলতে পারে বলেই মনে করা হচ্ছে। যদিও সাধারণত এই ধরনের অচলাবস্থার সময় জরুরি পরিষেবা ও সামগ্রী পরিবহনের বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হয় প্রশাসনের তরফে।

Related articles

IPL Final: বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সুবিধা আরসিবির! খেতাব জিতলেই মোটা অঙ্কের পুরস্কার

রবিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএলের মেগা ফাইনাল(IPL 2026 Final) । খেতাব ধরে রাখার লড়াইয়ে নামছে আরসিবি( Royal Challengers...

বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণসামগ্রী, গ্রেফতার পূর্বস্থলী উত্তরের প্রাক্তন বিধায়ক 

ত্রাণ থেকে বাচ্চাদের খেলার ফুটবল, পূর্বস্থলী উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের (Tapan Chatterjee) বাড়ি থেকে উদ্ধার হওয়া...

‘ইন্দির ঠাকরুন ও দুর্গা’, উৎপল সিনহার কলম

" বুড়ি চোখ মেলিয়া ফ্যালফ্যাল করিয়া মুখের দিকে চাহিয়াই রহিল, তাহার মুখে কোনো উত্তর শুনা গেল না। ফণী...

অভিষেকের উপর হামলার প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত কল্যাণ 

সোনারপুরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপর হওয়া হামলার প্রতিবাদ করতে গিয়ে রবিবার হুগলির...