Monday, June 1, 2026

কোচবিহারে ৯-এ ৯! শীতলকুচিকাণ্ড নিয়ে ফের বিজেপিকে নিশানা অভিষেকের

Date:

Share post:

বিধানসভা নির্বাচনের (West Bangal 2026 Election) প্রচারে এসে শীতলকুচিতে গুলিকাণ্ড নিয়ে ফের বিজেপিকে কড়া ভাষায় নিশানা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শীতলকুচি পঞ্চায়েত সমিতির মাঠে বুধবার কোচবিহারের ছয়জন প্রার্থীকে মঞ্চে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন কোচবিহারের নয়ে নয় আসনে জয়ী হবে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা।

শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছিল ২০২১ সালের বিধানসভা নির্বাচনে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “গত ২০২১ সালের নির্বাচনে কিভাবে বিজেপি নির্বাচন কমিশন-সহ কেন্দ্রীয় বাহিনী সহ বিজেপির সাগরেদরা বন্দুকের নল দিয়ে মানুষের রক্ত হাতে মেখে চারজন নিরীহ শীতলকুচির ভোটারদের দিনের আলোয় গুলি করে শীতলকুচি দখল করেছিল সেদিন সেই দৃশ্য আমরা আজও ভুলিনি। পরের দিন রাজ্যের মুখ্যমন্ত্রী এসেছিলেন। ক্ষমতার নেশায় এবং মোহতে ক্ষমতা দখলের লোভে গরিব মানুষদের গুলি করেছিল অমিত শাহের কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন কমিশনের লোকেরা৷” আরও পড়ুন: ‘অপারেশন আরাহামা’য় খতম জঙ্গি! জম্মু-কাশ্মীরে উদ্ধার দেহ

অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন আরও বলেন, “যতদূর চোখ যাচ্ছে রাস্তার শেষ প্রান্ত পর্যন্ত কালো মাথার ভিড়। মানুষের যে উৎসাহ উদ্দীপনা ও বাধন ছাড়া উচ্ছ্বাস দেখলাম। মাঠে যা ভিড় আছে তারা যদি ভোট দেয় তবে পাগলা খাবি কী ঝাঁজে মরে যাবি৷ বিজেপির রক্তচক্ষু উপেক্ষা করে শীতলকুচির মাটিতে সংগঠনকে শক্তিশালী করেছে তাদের ধন্যবাদ জানাই। আগামী দিন অনুবিক্ষন যন্ত্র দিয়ে কোনো বুথে আগামী দশ বছরে খুঁজে পাওয়া যাবেনা।”

Related articles

আজ রাজ্যে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন, শপথ নেবেন ৩৫ মন্ত্রী

পশ্চিমবঙ্গের বিধানসভায় নির্বাচিত সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন (West Bengal Government Cabinet Expansion) হতে চলেছে আজ সোমবার। লোকভবনে সকাল...

নজরে নবান্ন: আজ DA নিয়ে সরকারি কর্মচারী সংগঠনের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর 

হাইভোল্টেজ সোমবারে গোটা রাজ্যের নজর নবান্নের দিকে। আজ বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে সরকারি কর্মচারীদের চার সংগঠনের সঙ্গে...

IPL: পুরস্কারের তালিকায় ফাইভস্টার বৈভব, সেরা মাঠের স্বীকৃতি ইডেনকে

রাজস্থান রয়্যালস ফাইনালে উঠতে না পারলেও  একাধিক পুরস্কার জিতলেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi)। তাঁর ঝুলিতে গেল পাঁচটি পুরস্কার। আইপিএলে...

অভিষেকের ওপর হামলার তীব্র নিন্দা ডি রাজা-কপিল সিবালের, কাঠগড়ায় বিজেপি

সোনারপুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড়। এই বর্বরোচিত ঘটনার...