Thursday, April 30, 2026

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

Date:

Share post:

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের একাংশে ঝড়বৃষ্টিতে সমস্যায় পড়তে পারেন বাংলার মানুষ, এমনটাই পূর্বাভাস আবহাওয়া (weather update) দফতরের। সেই ঝড়ঝঞ্ঝা (hail and thunder storm) যেমন দক্ষিণের জেলাগুলিতে থাকবে, তেমনই উত্তরের জেলাগুলিতেও থাকবে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস (weather forecast) অনুযায়ী, হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বীরভূম জেলায়। সেই সঙ্গে ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বওয়ার পূর্বাভাস রয়েছে। দক্ষিণের অন্যান্য জেলাগুলিতে উষ্ণ ও আর্দ্র আবহাওয়া থাকার পূর্বাভাস।

উত্তরের জেলাগুলির মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার জেলার দু-একটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আরও পড়ুন : মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

শনিবারের পাশাপাশি রবিবারও প্রায় একই রকম পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। রবিবারও একই রকমভাবে পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির পূর্বাভাস বিক্ষিপ্তভাবে। উত্তরের জেলাগুলির মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলাতে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Related articles

উন্নয়নমুখী রাজনীতিকে সমর্থন! ৯১ শতাংশ পেরিয়ে বাংলায় নজিরবিহীন ভোটদান

২০২৬-এর বিধানসভা নির্বাচনে ছাপিয়ে গিয়েছে ২০১১ সালের ঐতিহাসিক ৮৪.৩৩ শতাংশ ভোটদানের রেকর্ডও। রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ...

‘‘সরল পাটিগণিত, বিজেপি হারছে’’! কেন্দ্রীয় বাহিনীর ‘অতিসক্রিয়তা’ নিয়ে ক্ষোভপ্রকাশ তৃণমূলের 

বাংলার দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব শেষ। বুধবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের তরফে সাংবাদিক বৈঠক করে শশী পাঁজা এবং কুণাল...

লুঙ্গি পরায় ভোটদানে বাধা কেন্দ্রীয় বাহিনীর! পোশাক দিয়ে ভোটারের বিচারে ক্ষুব্ধ মমতা

বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় (Second phase of West Bengal Assembly Election) নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গাইঘাটা...

ইভিএমে টেপ লাগালো দুষ্কৃতী: তাড়াহুড়ো করে পুণর্নির্বাচন নয়, জানালন সিইও মনোজ

পুণর্নির্বাচন একটি বিরাট ব্যাপার। ফলে কোনও বুথ বা কেন্দ্রে পুণর্নির্বাচনের সিদ্ধান্ত নিতে গেলে অনেক তদন্ত করতে হবে, স্পষ্ট...