Monday, April 6, 2026

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

Date:

Share post:

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly) পাঁচ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন স্ত্রী প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar)। অভিযোগের তির গিয়েছে শুটিংয়ের নিরাপত্তা গাফিলতি থেকে শুরু করে তথ্য গোপন -সব দিকেই। ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই উত্তাল টলিউডের (Tollywood) অন্দরমহল।

শনিবার প্রথমে কলকাতার রিজেন্ট পার্ক থানা-য় আর্টিস্ট ফোরামের (Artists’ Forum) উদ্যোগে অভিযোগ দায়ের করা হয়। সেখানে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, চিরঞ্জিৎ চক্রবর্তী-সহ ইন্ডাস্ট্রির একাধিক পরিচিত মুখ। এরপরই বিকেলে তালসারির উদ্দেশে রওনা দেন প্রিয়াঙ্কা। রাতেই তালসারি কোস্টাল থানায় দ্বিতীয় এফআইআর (FIR) দায়ের করেন তিনি। সেই সময় তাঁর পাশে ছিলেন প্রসেনজিৎ, ঋতুপর্ণা, যিশু সেনগুপ্ত ও অন্যান্যরা।

অভিযোগের তালিকায় রয়েছেন মোট পাঁচ জন—প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায় (Leena Ganguly) ও শৈবাল বন্দ্যোপাধ্যায়, পরিচালক শুভাশিস মণ্ডল, ফ্লোর এক্সিকিউটিভ প্রোডিউসার শান্তনু নন্দী এবং ম্যানেজার চন্দ্রশেখর চক্রবর্তী। প্রিয়াঙ্কার দাবি, শুটিং শুরুর আগে প্রয়োজনীয় প্রশাসনিক অনুমতি নেওয়া হয়নি, নিরাপত্তা ব্যবস্থাও ছিল চরম ত্রুটিপূর্ণ। এমনকি বিপজ্জনক পরিস্থিতিতেই শুটিং চালানো হচ্ছিল বলে অভিযোগ। ভারতীয় ন্যায় সংহিতার ১০৬(১), ২৪০ এবং ৩(৫) ধারায় মামলা রুজু হয়েছে। এফআইআরে অনিচ্ছাকৃত খুন, অপরাধমূলক ষড়যন্ত্র এবং তথ্য গোপনের অভিযোগও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ঘটনার পর বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগও তোলা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে।

আরও পড়ুন : মঙ্গলবার থেকে টলিপাড়ায় অনির্দিষ্টকালের কর্মবিরতি!

অভিযোগ দায়ের করতে দেরি হওয়া নিয়ে প্রশ্ন উঠলেও, প্রিয়াঙ্কার বক্তব্য—হঠাৎ এই মৃত্যুর ধাক্কায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। সেই কারণেই কিছুটা সময় লেগেছে আইনি পথে যেতে। ওড়িশা পুলিশের বালেশ্বর জেলার অতিরিক্ত পুলিশ সুপার দেবজ্যোতি দাস জানিয়েছেন, অভিযোগ নথিভুক্ত হয়েছে এবং দ্রুত তদন্ত শুরু হবে। যদিও এখনও পর্যন্ত অভিযুক্তদের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...