Monday, May 25, 2026

পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার CEO ক্যাম্পবেল উইলসন

Date:

Share post:

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার সিইও (Air India CEO) ক্যাম্পবেল উইলসন। গত সপ্তাহের বোর্ড মিটিংয়ে তাঁর ইস্তফাপত্র গৃহীত হয়। সোমবার রাতে সেই খবরই আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দেওয়া হল এয়ার ইন্ডিয়ার তরফে। সূত্রের খবর, আপাতত পরবর্তী CEO দায়িত্ব না নেওয়া পর্যন্ত ক্যাম্পবেল কাজ চালিয়ে যাবেন।

ক্যাম্পবেল উইলসন (Campbell Wilson) ২০২২-এর সেপ্টেম্বরে এয়ার ইন্ডিয়ার CEO হিসেবে যোগ দিয়েছিলেন। ২০২৭ এর সেপ্টেম্বরে তাঁর পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই ক্যাম্পবেল কেন পদত্যাগ করলেন, সেই নিয়ে উঠছে প্রশ্ন। গত কয়েক বছর ধরেই এয়ার ইন্ডিয়া রেকর্ড লোকসানে চলছে । ২০২৬ অর্থবর্ষে ২০ হাজার কোটি টাকায় সেই অঙ্ক পৌঁছতে পারে বলে মনে করা হচ্ছে। এর মাঝেই CEO-র পদত্যাগের সিদ্ধান্ত বড় প্রভাব ফেলবে বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ। ক্যাম্পবেল আগেই জানান চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরে তিনি আর থাকতে চান না তাই চলতি বছরের জানুযারি থেকেই নতুন CEO-এর খোঁজ চলছিল। সূত্রের খবর, কয়েকজনের নাম উঠে এলেও আগামী সপ্তাহে বোর্ড মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রসঙ্গত, পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে আকাশপথে বিধিনিষেধ রয়েছে তাই সমস্যায় রয়েছে কমবেশি সব এয়ারলাইন্স সংস্থাই। খরচও বেড়েছে। এয়ার ইন্ডিয়ার বেশিরভাগ বিমান আন্তর্জাতিক রুটে চলাচল করে তাই মাঝপথে জ্বালানি ভরারও প্রয়োজন হচ্ছে। এদিকে গত বছরের ডিসেম্বরে পরিষেবা বিভ্রাটের তিন মাস পরে মার্চে পদত্যাগ করেছিলেন ইন্ডিগোর CEO পিটার এলবার্সও।

 

Related articles

রেকর্ড ব্যবধানে ফলতায় জয়: অভিনন্দন প্রধানমন্ত্রীর

ফলতা বিধানসভার পুণর্নির্বাচনে ১ লক্ষ ৯ হাজারের বেশি ভোটে জিতেছেন বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। সাধারণত পুণর্নির্বাচনে (by election)...

‘টু কিল আ মকিংবার্ড’, উৎপল সিনহার কলম

" গানে ভুবন ভরিয়ে দেবে বলেছিল একটি পাখি হঠাৎ বুকে বিঁধল যে তীর স্বপ্ন দেখা হলো ফাঁকি... " তোমরা ডোডো পাখিদের হত্যা...

IPL: শেষ ম্যাচেও দিল্লির বিরুদ্ধে পরাজয়, হতাশাই প্রাপ্তি নাইটদের

সন্ধ্যায় রাজস্থানের জয়ে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল। রাতে হার দিয়ে আইপিএল অভিযান শেষ করল কেকেআর(KKR)। ইডেনে নাইটদের বিরুদ্ধে...

রাজ্যের সব প্রকল্পই অন্ধকারে! মানুষের পরিষেবা নিয়ে আশঙ্কায় মমতা

রাজ্যের একগুচ্ছ জনমুখী প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, গত তিন...