Thursday, June 11, 2026

IPL:কেকেআর ম্যাচের আগে প্রকাশ্যে পন্থের গুণ, জানুন আবহাওয়ার আপডেট

Date:

Share post:

লক্ষ্মীবারের বৃষ্টি ভেজা সন্ধ্যায় ইডেনে বঙ্গ-ভঙ্গ। কেকেআর (KKR) খেলতে নামছে কলকাতার শিল্পপতির দল লখনউ সুপার জায়ান্টাসের(LSG) বিরুদ্ধে। কলকাতার চাপ বাড়াতে পারেন ঋষভ পন্থ(Rishabh pant) এবং ইডেনের ভূমিপুত্র মহম্মদ শামি।

মেগা ম্যাচের আগে ঋষভ পন্থের (Rishabh pant)একটি বড় গুণ প্রকাশ্যে আনলেন এলএসজি’‌র স্পিন বোলিং কোচ কার্ল ক্রো। তাঁর কথায়, ‘‌পন্থ ওর কাজকর্মেই বোলারদের আত্মবিশ্বাসী করে দেয়। দলের বৈঠকে বোলারদের বিভিন্ন পরামর্শ মন দিয়ে শোনে। ওদের দৃষ্টিভঙ্গি এবং পরিকল্পনাকে বাড়তি গুরুত্ব দেয়। ব্যক্তিগতভাবে ওকে পাওয়া আমাদের কাছে সত্যিই সৌভাগ্যের।’‌

পন্থের আরও একটি গুণ সম্পর্কে ক্রো বলেন, “একটা জিনিস সবচেয়ে বেশি ভাল লাগে, সেটা যতই ছোট হোক না কেন। অধিনায়ক হিসাবে ঘরে ঢোকার সময় প্রত্যেককে ‘হ্যালো’ বলে হাত মেলায় পন্থ। নেতা হিসাবে এমন কাজ সতীর্থদের আরও স্বচ্ছন্দ করে তোলে। ওর এই বিষয়টা আমার খুবই ভাল লাগে।”

এউ ম্যাচের আগে নাইট শিবির চিন্তায় আবহওয়া নিয়ে। বৃবস্পতিবার সকাল থেকেই কলকাতার আকাশ অন্ধকার। কোথাও হাল্কা, কোথাও ভারী বৃষ্টি। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ।আলিপুর হাওয়া অফিস অবশ্য বলছে, বিকেল থেকে পরিস্থিতির উন্নতি হবে। অ্যাকিউওয়েদারের পূর্বাভাস—সন্ধে সাড়ে সাতটা নাগাদ টসের সময় বর্ষণ-সম্ভাবনা প্রায় শূন্য। ম্যাচ পুরো ৪০ ওভার হওয়ার সম্ভাবনা বেশি। তাপমাত্রা থাকবে ২৪-২৭ ডিগ্রির মধ্যে।

Related articles

রোদেলা দুপুরে বৃষ্টি ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরে বর্ষার খেলা শুরু! 

বৃহস্পতির দুপুরে কাঠফাটা রোদের দাপট না থাকলেও সূর্যের উজ্জ্বল উপস্থিতির মাঝেই বৃষ্টিস্নাত দক্ষিণবঙ্গের একাধিক জেলা। হাওয়া অফিসের (Weather...

FIFA World Cup: লড়াইয়ে ৪৮ দেশ, ফেভারিটের তালিকায় কারা? দেখুন তালিকা

বৃহস্পতিবার রাত থেকে শুরু হচ্ছে বিশ্ব ফুটবলের সব থেকে বড় উতসব(FIFA World Cup)। আমেরিকা, মেক্সিকো, কানাডা এই তিন...

ঋণের বোঝা না কি অন্য চাপ? ডেলিভারিবয়ের মৃত্যু ঘিরে ধোঁয়াশা

বাবাকে হারানোর পর থেকেই সংসারের সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল ২২ বছরের মানব প্যাটেল (Manav Patel)। বিধবা মা...

রাজধানীতে ঠিকানা বদল তৃণমূলের! কোন সাংসদের বাড়িতে হচ্ছে অফিস?

রাজধানীতে ঠিকানা বদল তৃণমূলের(TMC)। দিল্লিতে তৃণমূল কংগ্রেসের (TMC) ২০ রাজেন্দ্র প্রসাদ রোডের বাংলোটি খালি করা হল। বুধবার বাংলো...