চিপকে কি ফিরছেন এমএস ধোনি (MS Dhoni)? তামিল নববর্ষের দিন চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) এবং কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ম্যাচের আগে এই প্রশ্নেই উত্তেজনা তুঙ্গে। চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়াম (Chidambaram Stadium) ভরবে দর্শকে এটা প্রায় নিশ্চিত। তবে ধোনির খেলা এখনও অনিশ্চিত। কাফে চোটের কারণে মরশুমের শুরু থেকেই মাঠের বাইরে রয়েছেন অভিজ্ঞ তারকা। যদিও নেটে অনুশীলন করতে দেখা গিয়েছে, তবুও উইকেটকিপিং গ্লাভস হাতে দেখা যায়নি তাঁকে। ফলে বোঝাই যাচ্ছে, পুরোপুরি ফিট হতে এখনও সময় লাগতে পারে তাঁর।

ধোনি না থাকলেও চেন্নাই দলে রয়েছেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে শতরান করে দলকে জয়ে ফেরান তিনি। তবুও ধোনির অভিজ্ঞতা ও মাঠে নেতৃত্বের অভাব স্পষ্ট। তাই ধোনিকে সরাসরি প্রথম একাদশে ফেরানো হবে নাকি ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসেবে নামানো হবে তা নিয়ে চলছে জোর জল্পনা। প্রাক্তন নিউজিল্যান্ড পেসার মিচেল ম্যাকক্লেনাঘান (Mitchell McClenaghan) মনে করছেন, ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামালে ধোনির ব্যাটিং শক্তি কাজে লাগানো যাবে, পাশাপাশি চোটের ঝুঁকিও কমবে।

অন্যদিকে, কেকেআর শিবিরেও অনিশ্চয়তা কম নয়। শ্রীলঙ্কান পেসার মাথিশা পাথিরানা (Matheesha Pathirana) ফিটনেস সার্টিফিকেট পেলেও এখনও দলে যোগ দেননি। স্পিনার বরুণ চক্রবর্তীর (Varun Chakravarthy) ফিটনেস নিয়েও রয়েছে সংশয়। শোনা যাচ্ছে, তাঁর হাতে হেয়ারলাইন ফ্র্যাকচার রয়েছে। যদিও অনুশীলনে নেমেছেন তিনি। প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া (Aakash Chopra) জানিয়েছেন, পাথিরানা না থাকলে কেকেআরের বোলিং আরও দুর্বল হতে পারে, আর বরুণ খেললে স্পিন আক্রমণে ভারসাম্য ফিরতে পারে।

চার ম্যাচ খেলেও এখনও জয়ের মুখ দেখেনি কলকাতা। তাই চেন্নাই ম্যাচে একাধিক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। অধিনায়ক অজিঙ্ক রাহানের (Ajinkya Rahane) সঙ্গে ওপেন করতে পারেন Finn Allen। তিন নম্বরে দেখা যেতে পারে na রাচিন রবীন্দ্রকে (Rachin Ravindra)। স্পিন সহায়ক চিপকের পিচে কৌশলই হবে বড় ফ্যাক্টর। তবে সব কিছুর ঊর্ধ্বে, দর্শকদের চোখ থাকবে একটাই প্রশ্নে। আজ কি ধোনির প্রত্যাবর্তনের দিন?

–

–

–

–


