Friday, April 17, 2026

IPL: টানা হারের মধ্যেই দুঃসংবাদ, কড়া শাস্তি পেলেন কেকেআর অধিনায়ক

Date:

Share post:

এবারের আইপিএল(IPL) যেন দুঃস্বপ্নের মধ্যেই চলছে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) অভিযান। একের পর এক হারের ধাক্কা সামলাতেই যখন হিমশিম খাচ্ছে দল, তার মধ্যেই নতুন বিপাকে অধিনায়ক আজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)।

মঙ্গলবার চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে চিদাম্বরম স্টেডিয়ামে ম্যাচে স্লো ওভার-রেট বজায় রাখতে না পারায় আইপিএলের আচরণবিধি ভাঙার দায়ে জরিমানা করা হয়েছে তাঁকে। আইপিএলের কোড অব কন্ডাক্টের আর্টিকেল ২.২২ অনুযায়ী মরশুমে প্রথম অপরাধ হওয়ায় রাহানেকে ১২ লক্ষ টাকা জরিমানা করেছে বিসিসিআই ।

এই মরশুমে ধীরগতির ওভার-রেটের জন্য শাস্তি পাওয়া চতুর্থ অধিনায়ক হলেন রাহানে। এর আগে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) নেতৃত্বাধীন পাঞ্জাব কিংস (Punjab Kings) দুইবার এই নিয়ম ভেঙেছিল। প্রথমবার ১২ লক্ষ এবং দ্বিতীয়বার ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয় আইয়ারকে। এরপর একই অপরাধে জরিমানার মুখে পড়েন শুভমান গিল (Shubman Gill) এবং ঋতুরাজ গাইকোয়ার্ড (Ruturaj Gaikwad) দুজনকেই ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়।

মাঠের পারফরম্যান্সের দিক থেকেও কেকেআরের অবস্থা আরও উদ্বেগজনক। ২০২৪ সালের চ্যাম্পিয়ন দলটি এবার প্রথম পাঁচ ম্যাচে একটিও জয় পায়নি। যা ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে বিরল। শুরুতেই মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) কাছে হার, তারপর ঘরের মাঠে সানরাইজার্সের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে ৬৫ রানের বড় পরাজয়। পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ায় একটি পয়েন্ট পেলেও তা স্বস্তি এনে দিতে পারেনি।

এরপর লখনউ সুপার জায়েন্টস (Lucknow Super Giants) ও চেন্নাইয়ের কাছে টানা হার কেকেআরকে ঠেলে দিয়েছে পয়েন্ট তালিকার একেবারে তলানিতে। মাঠে ব্যর্থতা, তার উপর অধিনায়কের জরিমানা। সব মিলিয়ে এবারের আইপিএলে কেকেআরের জন্য সময়টা ক্রমশ কঠিন হয়ে উঠছে। এখন দেখার, এই চাপের মধ্যে দল ঘুরে দাঁড়াতে পারে কিনা কেকেআর।

 

Related articles

রাজ্যে ভোটকেন্দ্রের সংখ্যা বাড়াল কমিশন

ভোটমুখী বাংলায় এবার নতুন করে ৪৬৬০টি সহায়ক ভোটকেন্দ্র তৈরি করার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন (ECI)। ফলে পশ্চিমবঙ্গে মোট...

ভুল খবর ছড়াচ্ছে! কাম্বলির শারীরিক অবস্থা নিয়ে আপডেট দিলেন স্ত্রী

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলির (Vinod Kambli) শারীরিক অবস্থা নিয়ে সাম্প্রতিক জল্পনার মধ্যে মুখ খুললেন তাঁর স্ত্রী আন্দ্রেয়া...

আগাম নোটিশ ছাড়াই কমিশনের অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর

ভোটের মুখে নির্বাচন কমিশনের (Election Commission)অভিযোগে ভিত্তিতে হরিণঘাটায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর রাজীব কুমার দালাল (Rajiv Kumar Dalal)। কোনও...

দেশের সামনে সন্দেশখালি-হিঙ্গলগঞ্জকে ছোট করেছেন রেখা পাত্র, এই ভোটে জবাব দিন: বার্তা অভিষেকের

হিঙ্গলগঞ্জের দলীয় প্রার্থী আনন্দ সরকারের সমর্থনে জনসভা থেকে সন্দেশখালিকাণ্ড নিয়ে বিজেপি (BJP) প্রার্থী রেখা পাত্রকে (Rekha Patra) নিশানা...