Saturday, April 18, 2026

ভ্যান-ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ! মৃত ৮, আহত একাধিক  

Date:

Share post:

অন্ধ্রপ্রদেশের (Andrapradesh) কুর্নুল জেলায় মন্ত্রালয়ম মণ্ডলের চিলকালদোনার কাছে বৃহস্পতিবার ভোরে ট্যাঙ্কারের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা। মৃত্যু হয়েছে কমপক্ষে ৮ তীর্থযাত্রীর। আহত প্রায় ১২ জন।

ন্যাশনাল হাইওয়ে ১৬৭-এ ধর্মপুর টোল প্লাজার কাছাকাছি দুর্ঘটনাটি ঘটে। তীর্থযাত্রীরা কর্নাটকের বাসিন্দা। মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন। আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে। আহত ৭ জনকে কুর্নুলের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আরও ৪ জন অন্য একটি হাসপাতালে চিকিৎসাধীন। একজনের অবস্থা স্থিতিশীল।

পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্যাঙ্কারের সঙ্গে মুখোমুখি ধাক্কার জেরে উলটে যায় টাঙ্কার, ছিটকে পড়ে ভ্যানটি।অতিরিক্ত গতি, ড্রাইভারের অসতর্কতা বা গাড়ির অন্য কোনও প্রযুক্তিগত ত্রুটি ছিল কি না, তদন্ত করছে পুলিশ। দুর্ঘটনায় শোকপ্রকাশ করে নরেন্দ্র মোদি (Narendra Modi) প্রধানমন্ত্রী জাতীয় লিরিফ ফান্ড (PM relief fund) থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকার আর্থিক সাহায্য ও আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন।

 

Related articles

মোদির ১৫ মন্ত্রক ৫৪,২৮২ কোটি খরচের কোনও হিসাব দেয়নি: ফাঁস CAG রিপোর্টে

বিরোধী রাজ্য়ে রাজ্য়ে ঘুরে প্রধানমন্ত্রী থেকে বিজেপির মুখ্যমন্ত্রীরা প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে সব দুর্নীতি বিজেপি-বিরোধী রাজ্যগুলিতে হয়। অথচ...

অধীর-হুমায়ুনকে পাহারা দিচ্ছে অমিত শাহর পুলিশ: একতিরে নিশানা অভিষেকের

“অধীর চৌধুরীকে (Adhir Ranjan Chowdhury) যে পুলিশ পাহারা দেয় অমিত শাহকে সেই একই পুলিশ পাহারা দেয়। হুমায়ুন কবীরকে...

মহিলা সংরক্ষণ নয়, I.N.D.I.A. একযোগে সংবিধান সংশোধনী বিল আটকছে: স্পষ্ট জানালেন অভিষেক

I.N.D.I.A. একজোট হয়ে বিরোধিতা করায় মহিলা সংশোধনী সংরক্ষণ বিল পাশ করতে পারেনি মোদি সরকার। বিজেপি চাইলেও সংবিধান আমরা...

মোদির পতন শুরু হয়ে গিয়েছে: ডিলিমিটেশন বিলের পরাজয়ে বাংলা থেকে দিল্লি দখলের বার্তা মমতার

কেন্দ্রের ক্ষমতা ধরে রাখতে দেশের রাজ্যগুলি থেকে নিজেদের সুবিধামতো ডিলিমিটেশনের মধ্যে দিয়ে লোকসভার আসন বাড়ানোর বিজেপির চক্রান্ত পরাস্ত...