Wednesday, June 17, 2026

ধোসা-ইডলি গান ঘিরে বিতর্ক, আরসিবির বিরুদ্ধে অভিযোগ সিএসকের

Date:

Share post:

আইপিএলের (IPL) ম্যাচ ঘিরে নতুন বিতর্কে জড়াল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangalore)। এই দুই দলের ম্যাচ চলাকালীন চেন্নাইয়ের ক্রিকেটারদের উদ্দেশে কটাক্ষ করা হয়েছে এবং দক্ষিণী সংস্কৃতিকে ব্যঙ্গ করে গান বাজানো হয়েছে। আরসিবির বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ তুলেছে সিএসকে শিবির। ৫ এপ্রিল এম চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচকে কেন্দ্র করেই তৈরি হয়েছে এই বিতর্ক। ঘটনার প্রতিবাদ জানিয়ে ইতিমধ্যেই বিসিসিআইয়ের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে ‘ইয়েলো আর্মি’ (Yellow Army)।

চেন্নাইয়ের অভিযোগ, ম্যাচ চলাকালীন তাঁদের ব্যাটাররা মাঠে নামলেই চিনাস্বামী স্টেডিয়ামের ডিজে ‘ধোসা, ইডলি, সামবার, চাটনি’ গানটি বাজাচ্ছিলেন। সোশাল মিডিয়ায় বহুদিন ধরেই বিতর্কিত এই গান দক্ষিণী সংস্কৃতিকে ব্যঙ্গ করার উদ্দেশ্যে ব্যবহার করা হয় বলে অভিযোগ রয়েছে। শুধু গান বাজানোই নয়, চেন্নাইয়ের ক্রিকেটারদের নিয়ে মাইকে একাধিক কটাক্ষও করা হয়েছে বলে দাবি সিএসকে শিবিরের। ফলে পুরো ঘটনায় স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ হয়ে ওঠে চেন্নাই দল।

সিএসকের ম্যানেজিং ডিরেক্টর (Managing Director of CSK) কাশী বিশ্বনাথনের (Kashi Viswanathan) বক্তব্য, ডিজেরা সাধারণত ঘরের মাঠের দলকে উজ্জীবিত করার চেষ্টা করেন। কিন্তু চিন্নাস্বামী স্টেডিয়ামে সেই সীমা অতিক্রম করা হয়েছে বলে মনে করছে চেন্নাই শিবির। অ্যাওয়ে দল হিসেবে খেলতে নেমে তাঁদের ক্রিকেটারদের লক্ষ্য করে মন্তব্য করা হয়েছে বলেই অভিযোগ। সেই কারণেই গোটা বিষয়টি নিয়ে বিসিসিআইকে চিঠি লিখে তদন্তের দাবি জানানো হয়েছে। বোর্ড সূত্রে খবর, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং আইপিএল গভর্নিং কাউন্সিল এই ঘটনার তদন্ত করবে।

‘ধোসা, ইডলি, সামবার, চাটনি’ গানটি নিয়ে আগেও বিতর্ক হয়েছিল। গত বছর চেন্নাইয়ের ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে এই গান বাজানো হলে চেন্নাই সুপার কিংস ম্যানেজমেন্ট ডিজেকে সতর্ক করে দেয়। এরপর চিপকের মাঠে আর গানটি বাজানো হয়নি। তবে এবারের আইপিএলে ফের একই ঘটনা ঘটায় ক্ষুব্ধ চেন্নাই শিবির।

Related articles

বুধে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস! গরম থেকে স্বস্তি দিতে পারে বৃষ্টি

আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই বুধবার কিছুটা হলেও স্বস্তির খবর শোনালো আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। দুপুরের পর থেকেই...

FIFA World Cup: মাইলস্টোন ম্যাচে স্মরণীয় হ্যাটট্রিক, মেসি ম্যাজিকে সহজ জয় আর্জেন্টিনার

বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে দিল আর্জেন্টিনা(Argentina)। চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমেই ম্যাজিক দেখালেন মেসি(Messi),...

‘স্বচ্ছতা সে স্বাগত’ কর্মসূচিতে মহানগরীর রাজপথে মুখ্যমন্ত্রী, বাগবাজারে ঘাট পরিষ্কার শুভেন্দুর

বুধবার সকাল সকাল বাগবাজার মায়ের ঘাটে (Bagbazar Maayer Ghat) ঝাড়ু হাতে সাফাই অভিযানে নামলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

FIFA World Cup: এমবাপের জোড়া গোলে নজির, দাপুটের সঙ্গে বিশ্বকাপ শুরু ফ্রান্সের

বিশ্বকাপে জয় দিয়ে অভিযান শুরু করল ফ্রান্স(France) সেনেগাল ৩-১গোলে হারিয়ে দাপটের সঙ্গে কাপ যুদ্ধের  বোধন করল ফরাসিরা। এমবাপে জোড়া...