Wednesday, June 17, 2026

আমি খুব খুশি, আমি মামলা করেছিলাম: সুপ্রিম নির্দেশে বিচারব্যবস্থার জন্য গর্বিত মুখ্যমন্ত্রী

Date:

Share post:

বাংলার বৈধ ভোটারদের ভোটাধিকার রক্ষায় ১৪২ ধারা প্রয়োগ করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। নির্বাচনের দু’দিন আগে পর্যন্ত যে বিবেচনাধীন ভোটারদের আবেদনের নিষ্পত্তি করে নাম তালিকায় তোলার ছাড়পত্র দেবে ট্রাইবুনাল, তাঁরা ভোট দিতে পারবেন- শীর্ষ আদালতের এই রায়ে খুব খুশি বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৈধ ভোটারদের অধিকার রক্ষায় সুপ্রিম কোর্ট পর্যন্ত ছুটে গিয়েছিলেন তিনি। কোচবিহারে (Coochbehar) দলীয়ে প্রার্থীদের সমর্থনে জনসভার মধ্যেই খবরটি পান মমতা। তার পরেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, “আমি খুব খুশি, বিচারব্যবস্থার জন্য গর্বিত। মা-মাটি মানুষ জিন্দাবাদ। আজকে আমার থেকে খুশি আর কেউ নয়।”

বাংলার বিধানসভা নির্বাচনের (Assembly Election) ক্ষেত্রে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট তাদের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করল। ফলে প্রথম দফার নির্বাচনে ২১ এপ্রিল এবং দ্বিতীয় দফার নির্বাচনে ২৭ এপ্রিল সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে। এবং সেই অনুযায়ী ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বাংলার ভোটাররা। বাংলার বৈধ ভোটারদের অধিকার রক্ষার জন্য যে লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে করেছিলেন তারই জয় হল। এবার কমিশনের ভুলে বাদ পড়া অসংখ্য ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগে সক্ষম হবেন।

এদিন এই রায় শোনার পরেই খুশি প্রকাশ করেন বাংলার মুখ্যমন্ত্রী। বলেন, ”সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যাদের নাম আছে ট্রাইবুনালে যারা অ্যাপ্লাই করেছে। প্রথম দফার নির্বাচনের ভোটারদের তালিকা, তারা প্রকাশ করবে সাপ্লিমেন্টারি লিস্ট ২১ তারিখে। দলের নেতাদের বলব তারা যেন ভোটার লিস্ট তালিকা তৈরি করে বাড়ি বাড়ি পৌঁছে দেয়। যাতে তারা ভোট দিতে পারে যাদের নাম বাদ দিয়েছে। ২৯ তারিখে যেটা শেষ দফার ভোট রয়েছে সেটা ২৭ তারিখে সাপ্লিমেন্টারি লিস্ট দিয়ে দেওয়া হবে। আমি খুব খুশি, বিচারব্যবস্থার জন্য গর্বিত। মা-মাটি মানুষ জিন্দাবাদ। আজকে আমার থেকে খুশি আর কেউ নয়।”

Related articles

FIFA World Cup: মাইলস্টোন ম্যাচে স্মরণীয় হ্যাটট্রিক, মেসি ম্যাজিকে সহজ জয় আর্জেন্টিনার

বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে দিল আর্জেন্টিনা(Argentina)। চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমেই ম্যাজিক দেখালেন মেসি(Messi),...

‘স্বচ্ছতা সে স্বাগত’ কর্মসূচিতে মহানগরীর রাজপথে মুখ্যমন্ত্রী, বাগবাজারে ঘাট পরিষ্কার শুভেন্দুর

বুধবার সকাল সকাল বাগবাজার মায়ের ঘাটে (Bagbazar Maayer Ghat) ঝাড়ু হাতে সাফাই অভিযানে নামলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

FIFA World Cup: এমবাপের জোড়া গোলে নজির, দাপুটের সঙ্গে বিশ্বকাপ শুরু ফ্রান্সের

বিশ্বকাপে জয় দিয়ে অভিযান শুরু করল ফ্রান্স(France) সেনেগাল ৩-১গোলে হারিয়ে দাপটের সঙ্গে কাপ যুদ্ধের  বোধন করল ফরাসিরা। এমবাপে জোড়া...

সমস্যা বাড়ছে তৃণমূলের! খালি করা হল মেট্রোপলিটনের কার্যালয়ের দুটি ফ্লোর

চাপ বাড়ছে তৃণমূল কংগ্রেসের (TMC)! দলের নেতাকর্মীদের গ্রেফতারি থেকে শুরু করে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে একাধিক অভিযোগের মাঝেই...