ভূমিপুত্র তুলে আনাই লক্ষ্য নিয়ে চালু হল অ্যাডামাস ক্রিকেট অ্যাকাডেমির।
বারাসতে বিশ্বমানের এই অ্যাকাডেমি তৈরি করা হয়েছে যেখানে রয়েছে ইন্ডোর নেট। সৌরাশিস লাহিড়ীকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। মেন্টর ও টিম ডিরেক্টর করা হয়েছে প্রাক্তন ক্রিকেটারকে। হেড কোচ হয়েছেন চরণজিৎ সিং। সহকারী কোচ থাকছেন দেবেন্দ্র দেয়, সুশোভন চ্যাটার্জী, ময়ূখ বিশ্বাস।

প্রেস ক্লাবে নতুন অ্যাকাডেমির জার্সি উন্মোচন হল সোমবার। এই অনুষ্ঠানে অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের আচার্য ড.
সুমিত রায় বলেন, “বাংলায় প্রতিভার অভাব নেই। আমাদের লক্ষ্য কোনও প্রতিভা যেন হারিয়ে না যায়। আমরা পড়াশুনাতে যেমন স্কলারশিপ দি সেইভাবে খেলাতেও প্রতিভাবানদের সেই সুযোগ দেব। ”

সৌরাসিশ লাহিড়ী বলেন, “বিগত ৪০ বছর ধরে এই প্রতিষ্ঠান কাজ করছেন ।।গত বছর বেঙ্গল প্রিমিয়ার লিগে হাওড়া দলে দায়িত্ব নিতে বলেন সেই থেকে বন্ডিং তৈরি হয়। আমরা চ্যাম্পিয়ন হই। স্যার বুঝতে পারেন পরিকাঠামো কতটা জরুরি। আগামী দিনে স্যারের ইচ্ছে নতুন প্রতিভা তুলে আনতে। তাদের স্কলারশিপ দিতে। এর আগে রঞ্জন ভট্টাচার্য আদামাস আকাডেমী তৈরি করেছেন। আমি ভাগ্যবান এই দায়িত্ব দিয়েছেন আমার লক্ষ্য একাডেমিটাকে সফল করার। আমি অভিজ্ঞতা দিয়ে দেখেছি পরিকাঠামো ছাড়া উন্নতি সম্ভব নয়। আমরা বিশ্ব মানের ইন্ডোর তৈরি করেছি। ”

মে মাসের ১১ থেকে ১৬ তারিখ ওপেন ট্রায়াল হবে। বিভিন্ন বয়সের ট্রায়াল হবে। সেই ট্রায়াল থেকে নতুন প্রতিভাদের নতুন খুঁজে নেওয়া হবে।বারাসাতে এই অ্যাকাডেমি হচ্ছে। আবাসিক অ্যাকাডেমি হবে। মোট ২০০জনকে প্রথম বছরে নেওয়া হবে ১৫০ জন ছেলে, ৫০জন মেয়ে।আগামীদিনে অ্যাথলেটিক্স অ্যাকাডেমি তৈরির পরিকল্পনা রয়েছে এই সংস্থার।

–

–

–

–
–
