Friday, June 19, 2026

আগাম নোটিশ ছাড়াই কমিশনের অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর

Date:

Share post:

ভোটের মুখে নির্বাচন কমিশনের (Election Commission)অভিযোগে ভিত্তিতে হরিণঘাটায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর রাজীব কুমার দালাল (Rajiv Kumar Dalal)। কোনও আগাম নোটিশ ছাড়াই শুক্রবার (Friday)ভোরে হরিণঘাটা পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে গ্রেফতার করে কল্যাণী থানার পুলিশ, এমনটাই অভিযোগ। এরপর কমিশনের ভূমিকা নিয়ে সরব তৃণমূল কংগ্রেস। রাজীবের পরিবারের অভিযোগ,এদিন হঠাৎই বাড়িতে ঢুকে তল্লাশি চালায় পুলিশ। পাশাপাশি বাড়ির সদস্যদের সঙ্গেও খারাপ ব্যবহার করা হয়।

রাজ্যে বিধানসভা নির্বাচনের আর মাত্র ৬ দিন বাকি। এই মুহূর্তে পুলিশ – প্রশাসন সবটাই পরিচালনা করছে কমিশন। রাজ্যের শাসকদলের অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৃণমূল কংগ্রেসের নেতা- কর্মীদের টার্গেট করা হচ্ছে। ঠিক কী অভিযোগে আগাম নোটিশ ছাড়া রাজীবকে গ্রেফতার করা হল তা স্পষ্ট নয়। এমনকি এই ঘটনায় পুলিশ তাদের সঙ্গে সহযোগিতাও করেনি। দলের স্থানীয় প্রার্থী ও চেয়ারম্যান (Chairman) থানায় গিয়ে খোঁজ নিতে চাইলে তাঁদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি বলেও দাবি করা হয়েছে। তৃণমূলের মতে, ভোটের আগে রাজনৈতিক কারণেই এই গ্রেফতার করা হয়েছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করা হয়নি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। আরও পড়ুনঃ সব অত্যাচারের হিসেব হবে! মমতা বন্দ্যোপাধ্যায় উদার, অভিষেক নয়: গর্জে উঠলেন তৃণমূল সেনাপতি

Related articles

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...

বিদ্রোহী সাংসদদের ইস্যুতে স্পিকারের সঙ্গে বৈঠক, দিল্লি যাচ্ছেন অভিষেক

রাজ্যে পালা বদলের পর বিধানসভার পাশাপাশি লোকসভাতেও তৃণমূলের(TMC) ভাঙন অব্যাহত। ইতিমধ্যেই ২০ জন সাংসদ  ভিন্ন ব্লকে নাম লিখিয়েছেন,...

ইডির জিজ্ঞাসাবাদে বয়ানে গরমিল, কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার প্রাক্তন ওসি

কয়লা পাচার কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হলেন পশ্চিম বর্ধমানের বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল( Monoranjan Mandol)। বর্তমানে...

যোগ দিবসের আগে ম্যারাথনে অংশ নিলেন শুভেন্দু, অতীতের রেকর্ড ভাঙার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগামী রবিবার আন্তর্জাতিক যোগ দিবস। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার চালু হওয়ার পর জৌলুস বেড়েছে যোগ দিবসের। আগামী রবিবার...